• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মার দুর্গম চরে চার জেলার পুলিশের সাঁ’ড়া’শি অ’ভি’যা’ন, কুষ্টিয়ায় গ্রে’প্তা’র ২৫ পদ্মার দুর্গম চরাঞ্চলে আবারও চার জেলার পুলিশের সাঁ’ড়া’শি অ’ভি’যা’ন কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভা’ঙ’চু’র  কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আ’লোচ’না স’ভা কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আলোচনা সভা প্রেমিকাকে হ”ত্যা’র পর পরিবারে ফোন—‘লা”শ নিয়ে যা’ কুষ্টিয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন আশরাফুল ইসলাম অনিক দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে ব’লা’ৎ’কার: শিক্ষককে আ’ট’কাতে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আ’হ’ত, গাড়ি ভা’ঙ’চুর এক কুকুরের কা’ম’ড়ে আ’হ’ত ৪৫, ৪০ মিনিটে হাসপাতালে ২৫ নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হা’ম’লার প্র’তি’বা’দে কুষ্টিয়ায় এনসিপির চার অঙ্গসংগঠনের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ

নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল

notuntimes / ১৭৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নুসরাত হ”ত্যা: ২ আ’সা’মির মৃ”ত্যুদ”ণ্ড ব’হা’ল

ফেনীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল, চার আসামিকে যাবজ্জীবন এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তাঁরা হলেন—সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং শাহাদাত হোসেন শামীম।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত–পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নিসন্ত্রাসের এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!