• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ কুষ্টিয়ায় নিসচার উ’দ্যো’গে শতাধিক ঔষধি গাছ রোপণ রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আ’দালতে চু”রি মেহেরপুর হাসপাতালে বিএনপির জামাতের হা’তা’হা’তি জোড়া লাগা যমজ শি’শু জয়নব ও উম্মে কুলসুমের চি’কিৎসাধীন অ’ব’স্থায় মৃ”ত্যু সারা দেশের বিদ্যুৎ অফিসের নি’রা’প’ত্তা চেয়ে পুলিশকে চি’ঠি দৌলতপুরে শ্র’মি’ক অসন্তোষে উ’ত্তা’ল ব্রি’টিশ আ’মেরিকান টো’ব্যা’কো দৌলতপুরে অ’বৈ’ধ সি’গা’রেট কারখানায় অ’ভি’যা’ন, জ’ব্দ ২০ লা’খ শলাকা ন’ক’ল সি’গা’রেট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

শাপলা চত্বরে হ ত্যা য জ্ঞ ফারজানা রুপা, মোজাম্মেল বাবু ও দীপু মনিকে গ্রে’প্তা’র দেখিয়ে কা’রাগারে প্রে”রণ 

notuntimes / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ মে) এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা।

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ ৬ জন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

এ দিকে আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!