• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অবিলম্বে জুলাই সনদের বা’স্তবা’য়ন করতেই হবে:এমপি আমির হামজা। ইবি’র পাটিকাবাড়ী থেকে সাং’গ’ঠনিক শৃ’ঙ্খলা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে জামায়াত থেকে ব’হি’ষ্কা’র হলেন আবু সুফিয়ান ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান দৌলতপুরে ‘৫ আগস্ট গ’ণঅ’ভ্যু’ত্থা’ন’ শী’র্ষ’ক আ’লো’চ’না স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠি’ত কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন কুষ্টিয়ায় গ্রাম পুলিশের বি’রু’দ্ধে অবসরপ্রাপ্ত বিজিবি স’দস্যের কাছে চাঁ”দা দা’বী’র অ’ভি’যো’গ, না দেওয়ায় ভাং’চু’র-লু’ট’পা’ট পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার অনেক র’ক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অ’ভ্যুত্থা’ন’ দি’ব’স আজ দুই বছর পরও জ’নআ’স্থা ফে’রাতে হি’মশি’ম খা’চ্ছে পুলিশ ইবি’র রনজিতপুরের মে’য়ে নি’র্যাত’নে’র শি’কার আ*ত্ম*হ*ত্যা

পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

notuntimes / ১৮৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পদ্মার ত্রাস ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীসহ পদ্মা নদীসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে ত্রাস হিসেবে পরিচিত ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য ও একাধিক হত্যা মামলার পলাতক আসামি রায়হান প্রামাণিক ওরফে রায়েনকে (৪০) গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন একটি বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান হবি প্রামাণিকের ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি পদ্মার চরাঞ্চলভিত্তিক শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘কাকন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ অক্টোবর দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজার মৌজা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন গ্রুপ ও মণ্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হন। বহুল আলোচিত ওই হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন রায়হান। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

পুলিশের তথ্যমতে, শুধু দৌলতপুর নয়, পার্শ্ববর্তী জেলাগুলোতেও বিস্তৃত ছিল রায়হানের অপরাধ কর্মকাণ্ড। তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা এবং নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পলাতক আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!