• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পিকআপ ভর্তি মে’য়া’দো’ত্তী’র্ণ স’রকারি ওষুধ জ’ব্দ ড্রোন হামলায় আ’হত, ইউক্রেন যু’দ্ধে’র বি’ভীষিকা নিয়ে দেশে রাজন যাত্রাবাড়ী থানা থেকে পা’লি’য়ে’ছে রি’মা’ন্ডে থাকা না’রী,৪ পুলিশ প্র’ত্যাহা’র চট্টগ্রামে নকশা ব’হির্ভূ’ত ভবনের বি’রু’দ্ধে সিডিএ’র অ’ভি’যা’ন কুষ্টিয়া ১৭ নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর উ’দ্যাে’গে ফ্রী মেডিকেল ক্যাম্প অ’নু’ষ্ঠি’ত  দৌলতপুর সী’মা’ন্তে পু’শ’ইন ও চো’রা’চা’লান ঠে’কাতে বিজিবির জ’নস’চেতনতা’মূ’ল’ক কা’র্য’ক্র’ম বাগেরহাটে জা’ল টা’কা, দে’শীয় অ”স্ত্র ও মা’দ’ক সহ যৌ’থ অ’ভি’যা’নে গ্রে’ফ’তা’র- ১১ ঈদে মিলাদুন্নবী উ’প’ল’ক্ষে পে’শা’জী’বী পরিষদের মিলাদ মা’হ’ফি’ল ফে’সবুকে ফাঁ’দ পে’তে অ’ন’লা’ইন জু’য়া, ‘সু’পার এ’জে’ন্ট’ গ্রে’প্তা’র বাইপাসে গড়াই পরিবহনের নি’চে পড়ে প্রা’ন গে’ল গৃ’হ’ব’ধূর

পিকআপ ভর্তি মে’য়া’দো’ত্তী’র্ণ স’রকারি ওষুধ জ’ব্দ

notuntimes / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নদীতে ফেলার সময় পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ জব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক দিয়ে একটি মালবোঝাই পিকআপ যমুনা নদীর কাছাকাছি সন্দেহজনকভাবে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পিকআপটি আটক করেন। এ সময় পিকআপের চালককে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।

পরে পিকআপচালক আজমত জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে।আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলা হয়েছে বলেও স্থানীয়দের কাছে স্বীকার করেছেন পিকআপচালক আজমত। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, স্থানীয়রা ওষুধসহ পিকআপটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে আমরা সেটি থানায় নিয়ে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!