• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের ই’উনি’ফ’র্ম পরে ড্রাইভিং লা’ই’সে’ন্স করতে গিয়ে যু’বক আ’ট’ক মন্ডল বাতাসী পার্কে দ’র্শনা’র্থী’দের গো’প’নে ভিডিও ধা’র’ণ ও অ’শ্লী’ল প্র’চা’রের অ’ভি’যো’গ কুষ্টিয়ায় নি’খোঁ’জে’র ৪ দিন পর বৃ’দ্ধা’র ম’র’দে’হ উ’দ্ধা’র সড়ক দু’র্ঘট’না’র ক’বলে, স্ত্রীসহ আ’হ’ত প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় অ’বৈ’ধ বিড়ি কারাখানায় অ’ভি’যা’ন, হা’ম’লার শি’কা’র রাজস্ব ক’র্মকর্তারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান ইবি থানা প’রিদ’র্শ’নকা’লে পে’শা’দারিত্ব ও নৈ’তি’কতার সাথে দা’য়ি’ত্ব পালনের নি’র্দে’শ নবাগত এসপির মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ম’ত’বি’নিময়  মিশরের দক্ষিণ সিনাই প্র’দেশে বাস দু’র্ঘ’টনা’য় ১৬ জন নি’হ’ত বারবার ভ্যান ছি’ন’তাই, ইবি এলাকায় অ’প’রাধী’দের দৌ’রা’ত্ম্যে প্রশাসন কি নী’রব?

পুলিশের ই’উনি’ফ’র্ম পরে ড্রাইভিং লা’ই’সে’ন্স করতে গিয়ে যু’বক আ’ট’ক

notuntimes / ১৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যুবক আটক

পাবনায় বাংলাদেশ পুলিশের পোশাক পরে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ অফিস প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পরে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার ফরিদপুর থানার বেড়হাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বাদশা প্রামাণিকের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিআরটিএ কার্যালয়ে মোটর ড্রাইভিং লাইসেন্সের ছবি তোলার কাজে পুলিশের ইউনিফর্ম পরে হাজির হন রফিকুল। সেখানে নিজেকে পুলিশ সদস্য দাবি করে চলাফেরা করতে থাকেন। তবে তার চালচলন ও কথাবার্তায় সন্দেহ দেখা দিলে বিআরটিএ কর্মী তুহিন চক্রবর্তীসহ অন্য কর্মচারীরা তাকে আটকে রেখে ডিবি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডিবির একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন। পরে তার কাছ থেকে পরনের এক সেট পুলিশি ইউনিফর্ম ও একটি বেল্ট জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, ভুয়া পরিচয় দিলেও প্রাথমিক তদন্তে রফিকুলের বিরুদ্ধে কারও কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া বা আর্থিক প্রতারণার কোনো তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০ ধারায় সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণের অভিযোগে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ওসি রাশিদুল ইসলাম বলেন, “পুলিশের পোশাক বা পরিচয় ব্যবহার করে প্রতারণা কিংবা প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে। অপপ্রয়াস চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!