• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই প’দক্ষে’প নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেট্রো রেলের ৪৬ পিলারে ফা’ট’ল, ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রি’টি’ক্যা’ল’ দেশে আসলো প্র’বা’সী রাজুর লা’শ, এলাকায় শো’কে’র ছায়া ছে’লে’র বি’য়ে’র আ’গের দি’ন ট্রা’কের ধা’ক্কা’য় বাবা-মা নি’হ’ত চুয়াডাঙ্গায় বাসায় ঢুকে প্রকৌশলীর স্ত্রী ও মে’য়ে’কে কো’পা’ল দু’র্বৃ’ত্ত’রা, আ’ট’ক ১ চুয়াডাঙ্গায় ১৮৪টি ক্লিনিক-ডায়াগনস্টিকের ১৩৬টিরই নেই লা’ই’সে’ন্স ন’বায়’ন স’র’কা’রি চা’করিতে ভাইভার নম্বর বাড়ানোর প্র’তি’বা’দে ইবি শিবিরের বি’ক্ষো’ভ প্রতিবন্ধী ছেলের মুখে হাসি ফুটালেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,উপহার দিলেন হুইলচেয়ার মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

প্রতিবন্ধী ছেলের মুখে হাসি ফুটালেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,উপহার দিলেন হুইলচেয়ার

notuntimes / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিবন্ধী ছেলের মুখে হাসি ফুটালেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল,উপহার দিলেন হুইলচেয়ার

দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া):একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ১০ বছর বয়সী শাকিবের স্বাভাবিক জীবন। শারীরিক ও বাক প্রতিবন্ধকতার কারণে এরপর থেকে ঘরের বাইরে বের হলেই মায়ের কোলে ছিল তার একমাত্র ভরসা। তবে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাকিবের পাশে দাঁড়িয়েছেন একজন মানবিক মানুষ। উপহার দিয়েছেন নতুন হুইলচেয়ার। আর সেই হুইলচেয়ার পেয়ে ১৩ বছরের শাকিবের চোখে-মুখে এখন বিশ্বজয়ের আনন্দ।

কখনো মায়ের কোলে, কখনো ঘরের চার দেয়ালের মধ্যে—এভাবেই কেটে যাচ্ছিল ১৩ বছরের শাকিবের জীবন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া পশ্চিমপাড়ার সাইদুল ও ইসমতারা দম্পতির ছেলে শাকিব। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল সে। নিয়মিত স্কুলেও যেত।

কিন্তু তিন বছর আগে একটি সড়ক দুর্ঘটনা নিমিষেই বদলে দেয় তার জীবন। মাত্র ১০ বছর বয়সেই শারীরিক ও বাক প্রতিবন্ধকতার শিকার হয় শাকিব।

১৩ বছরের একটি ছেলেকে প্রতিনিয়ত মায়ের কোলে করে চলাফেরা করতে দেখে বিষয়টি নজরে আসে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর।

তিনি শাকিবের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং তার জন্য একটি হুইলচেয়ারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সেই ভিডিও নজরে আসে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের। শাকিবের চলাফেরার কষ্টের কথা জানতে পেরে আর দেরি করেননি তিনি।

অবশেষে বুধবার দুপুরে শাকিবের বাড়িতে গিয়ে তার হাতে নতুন হুইলচেয়ার তুলে দেন মাসুদুজ্জামান রুবেল।

হুইলচেয়ার পেয়ে যেন বদলে যায় শাকিবের পুরো পৃথিবী। নিজের নতুন বাহনে বসে তার চোখে-মুখে ফুটে ওঠে আনন্দ। পরিবারের কাছেও এটি যেন শুধু একটি হুইলচেয়ার নয়—শাকিবের স্বাভাবিকভাবে চলাফেরার নতুন সুযোগ।

শাকিবের নতুন এই পথচলায় আনন্দিত প্রতিবেশীরাও।

তাদের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষগুলো যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে শাকিবের মতো অনেক প্রতিবন্ধী শিশুর জীবন আরও সহজ ও সুন্দর হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!