• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
ব’জ্র’পা’তে বাবার মৃ ত্যু,কোল থেকে ছি’টকে পড়ে প্রা’ণে বাঁ’চল মেয়ে  পাটিকাবাড়ীতে শিক্ষার্থীর আ’ত্ম’হ ত্যা: প্রেমের স’ম্পর্ক নিয়ে বি’রো’ধ, পরিবারের অ’ভি’যো’গ প্ররোচনার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প, আ’লী’গের বোঝা বিএনপির কাঁধে  কুষ্টিয়ায় অ’স্ত্রোপচারের সময় শি”শু’র মৃ ত্যু দুই চিকিৎসক পুলিশ হে’ফা’জ’তে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ পার্সেল খুলতেই বো”মা বি”স্ফো”র”ণ, ভ্যানচালক আ”হ”ত বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং বাগেরহাটের রামপালে সদর ইউনিয়নে বিএনপির স’ভা  হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিনের আবেদন  দৌলতপুরে থানার ওসির বি’রু’দ্ধে নানা অ’ভি’যো’গ

প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

notuntimes / ২০৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী অভিযান পরিচালনা করে ঝনঝনিয়া-নালিয়ার খালের বাঁধ অপসারণ করেন। এ সময় তাকে সহায়তা করেন রামপাল থানার ওসি সুব্রত কুমারসহ সঙ্গীয় ফোর্স।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, খালটিতে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মহোদয় এর নজরে এলে তিনি খালের বাঁধ অপসারণের নির্দেশ দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বাঁধ ও খাল দখলে জড়িতদের তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!