ফে’সবুকে ফাঁ’দ পে’তে অ’ন’লা’ইন জু’য়া, ‘সু’পার এ’জে’ন্ট’ গ্রে’প্তার
রাজধানীর শাহজাহানপুরে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন ও ‘সুপার এজেন্ট’ মো. অহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
র্যাব বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে অনলাইন বেটিংয়ে আকৃষ্ট করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ লেনদেন করে আসছিলেন মো. অহিদুর রহমান।
তার কাছ থেকে দুটি স্মার্টফোন, মোবাইল ব্যাংকিংয়ে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।তিনি জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৩-এর একটি আভিযানিক দল শাহজাহানপুর থানাধীন ২০ আউটার সার্কুলার রোডের রাজারবাগ এলাকায় ঢাকা ব্যাংক লিমিটেডের সামনে অভিযান চালিয়ে অহিদুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, বিকাশ অ্যাপে ৮১ হাজার ২১৪ টাকা, নগদ অ্যাপে ৫০ হাজার ৪১ টাকা, দুটি ব্যক্তিগত সিমকার্ড, নগদ ৫৫ হাজার ৫০০ টাকা এবং একটি ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়।তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার থেকে জানা গেছে, অহিদুর রহমান আন্তর্জাতিক সংঘবদ্ধ একাধিক অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক বেটিং সাইটে সাধারণ মানুষকে প্রলোভিত করে আসছিলেন তিনি।এ ছাড়া অনলাইন বেটিংয়ের জন্য গ্রাহক সংগ্রহে তার দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে অহিদুর আরও জানান, এই চক্রের সঙ্গে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন সদস্য জড়িত। অনলাইন জুয়া পরিচালনা করে অর্জিত অর্থ দিয়ে চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে জমি, গাড়িসহ অবৈধ সম্পদ অর্জন করেছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, চক্রটির সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করতেন। পাশাপাশি ভুয়া পরিচয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছদ্ম নামে অ্যাকাউন্ট খুলে জুয়া ও বেটিং কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অহিদুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও কার্যক্রম চলমান রয়েছে বলে জানান র্যাব-৩ এর এই কর্মকর্তা।
বুধবার (২৬ আগস্ট) সকালে র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।