• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস সংসদের সাউন্ড সিস্টেমে অ’নি’য়’মে’র অ’ভি’যো’গ নিয়ে অ’নু’স’ন্ধান চ’লছে: দুদকের ডিজি ৩১ অক্টোবরের লং’মা’র্চ স’ফ’ল করতে কুষ্টিয়ায় ১১ দ’লী’য় ঐ’ক্যে’র প্র’স্তু’তি স’ভা অনুষ্ঠিত লালন আখড়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’ন, জ’ব্দ ২ হাজার ক’ল’কে

বাগেরহাটের রামপালে প্র’তিবন্ধি শি’শুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

notuntimes / ২০২ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

বাগেরহাটের রামপালে প্রতিবন্ধি শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধি শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতির বক্তব্য দেন জেলা সমাজ সেবা দপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারী উপ পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, রামপাল সরকারি কলেজের প্রভাষক কমলেশ মন্ডল, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সরকারি গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার, প্রেসক্লাব রামপালের সদস্য এম, এ সবুর রানা, সাবেক শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। সেমিনারে বক্তাগণ বলেন সমাজের কোন মানুষ প্রতিবন্ধি হলেও সে বোঝা নয়। সমাজসেবা দপ্তর তাদের শিক্ষার দায়িত্ব নিয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের লেখাপড়া চালানোর জন্য আর্থিক সহায়তা করে আসছে। যাতে তারা সম্মানের সাথে মর্যাদার সাথে বাঁচতে পারে। সেমিনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও প্রতিবন্ধি শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!