• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় তিন ট্রাক চালকের কা’রা’দ’ণ্ড, প্র’তি’বা’দে সড়ক অ’ব’রোধ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অ’ভি’যা’ন ও বৃক্ষমেলা ২০২৬-এর উ’দ্বো’ধন শাপলা চত্বর হ’ত্যা’কা’ণ্ড মা’ম’লা:শে’খ হা’সিনা-আজিজ-বেনজীরসহ প’লা’তকদের বি’রুদ্ধে’ গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় চা বিক্রেতা সামিরুল হ”ত্যা: মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার মুন্টু মহেশপুরে খাল থে’কে বৃ”দ্ধের ম’র’দে’হ উ”দ্ধা’র বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নিজস্ব তহবিল থেকে কাজ করলো কাজীপুর ইউনিয়ন পরিষদ ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও সমাবেশ আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃ”ত্যু বার্ষিকী পা’লিত বাড়ির মহিষ বি’ক্রি নিয়ে বি’রো’ধে ছেলের আ’ঘা’তে বাবার মৃ”ত্যু

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নিজস্ব তহবিল থেকে কাজ করলো কাজীপুর ইউনিয়ন পরিষদ

notuntimes / ১৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নিজস্ব তহবিল থেকে কাজ করলো কাজীপুর ইউনিয়ন পরিষদ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে যাওয়ায় যানবাহন নিয়ে চরম ঝুঁকিতে চলাচল করছিল মানুষ।এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নিজস্ব তহবিল থেকে রাস্তা মেরামতের কাজ করলো কাজীপুর ইউনিয়ন পরিষদ।

রোববার দুপুরে ভবানীপুর টু বেতবাড়ীয়া ভাঙা সড়কটিতে জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত কাজ করা হয়।

এসব নিউজ প্রকাশিত হওয়ার পর গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু.আলম হোসাইন এর নজরে আসে।এরপরেই ২৬ জুলাই মেরামতের কাজ শুরু হয়।

স্থানীয়রা জানান,টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর টু বেতবাড়ীয়া সড়কটি ভেঙ্গে একবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।তবে সংবাদ প্রকাশের পরেই মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

ভবানীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ।সংবাদ প্রকাশের পরপরই কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করেছে।টানা বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে গর্ত হয়ে গিয়েছিল। মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে চরম আতঙ্কের মধ্যে ছিল,সাথে ছিল দুর্ঘটনার ভয়।তবে কাজটি দ্রুত করাই কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, কাজটি অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে করতে পারেনি।যেহেতু একই জায়গায় আবারও ভাঙ্গন ধরেছিল তাই এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি সুন্দর পরিকল্পনা নিয়ে কাজ করা দরকার।তা না হলে বৃষ্টি হলে আবারো ভাঙ্গন ধরবে।

অটোচালক আজগর আলী বলেন, রাস্তা ভাঙ্গা থাকলে চরম ভয় ও আতঙ্ক নিয়েই চলাচল করতে হয়। রাতে সবচেয়ে বেশি দুর্ঘটনার ভয় হয়।ইউনিয়ন পরিষদকে অসংখ্য ধন্যবাদ কাজটি দ্রুত করার জন্য।এই রাস্তাটা ভবানীপুর,বেতবাড়িয়া সহ বিভিন্ন গ্রাম নিয়ে অনেক মানুষের চলাচল।এটা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা।

ট্রাক চালক ইকবাল হাসান বলেন, গত সপ্তাহের টানা বৃষ্টিতে রাস্তাটি একেবারে ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।ভারী যানবাহনে চলাচলের কোন উপায় ছিল না।মানুষ চরম কষ্ট নিয়েই চলাচল করছিল।আজ ইউনিয়ন পরিষদ রাস্তাটি করে দিয়েছে এজন্য তাদের ধন্যবাদ।

কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হোসাইন বলেন, মানুষের জনদুর্ভোগের কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে রাস্তাটি সংস্কার করা হয়।তবে এর আগে রাস্তাটির কাজ শুরু হওয়ার কথা ছিল।কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয়নি।রাস্তার দুর্ভোগ নিয়ে মানুষ চলাচল করুক এটা আমরা কখনোই চায় না।এমপি মহোদয়ের জরুরী নির্দেশনায় কাজটি দ্রুত সম্পূর্ণ করা হয়েছে।

গাংনী উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে কাজীপুর ইউনিয়ন পরিষদ কাজটি করেছে।যেহেতু একই জায়গায় বারবার ভাঙ্গন ধরছে তাই এই জায়গাটা নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। রাস্তাটি কিভাবে করলে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা যাবে সে বিষয়টা নিয়েও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!