• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাস অ’স্বীকা’রের অ’পচেষ্টা, বঙ্গবন্ধুকে বাদ দেওয়া যায় না শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী শী’র্ষ চ’রম’প’ন্থী মুকুলের সা’ম্রা’জ্য: দক্ষিণাঞ্চলের চ’র’মপ’ন্থী জগতের নে’পথ্যে’র কা’হি’নি শ্রীলঙ্কার বি’প’ক্ষে লাঞ্চ বিরতির আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান রবীন্দ্রনাথের ম’হাপ্র’য়া’ণ বা’র্ষিকী’তে কুষ্টিয়ায় সাহিত্য স’ভা ভেড়ামারায় সাংবাদিকদের ১দিনের প্রশিক্ষণ কর্মশালা আপনার মতো বহু ইউএনওকে লা’থি দিয়ে বে’র করতে পারি:বিএনপি নেতার ব’ক্ত’ব্য ভা’ই’রাল বাপেরে ও’রা ১৫ জনে মি’ই’ল্লা কোপা’ই’ছে, আর আমরা দুই ভাইয়ে কো’পা’ই’ছি ওরে’ ঝিনাইদহে আ’ধি’প’ত্য বি:স্তা:র নিয়ে দু’প’ক্ষের সং’ঘ’র্ষে ১০ জন আ’হ’ত কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ

ভেড়ামারায় সাংবাদিকদের ১দিনের প্রশিক্ষণ কর্মশালা

notuntimes / ১২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ভেড়ামারায় সাংবাদিকদের ১দিনের প্রশিক্ষণ কর্মশালা

ইখলাস হোসেন বিশেষ প্রতিনিধ

কপি-পেস্ট ও শুধুমাত্র লাইভ প্রচার সাংবাদিকতা ছেড়ে গবেষণাধর্মী, মানবকল্যাণ ও বস্তুনিষ্ঠ সংবাদ জনসম্মুখে তুলে ধরতে খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উদ্যোগে শুক্রবার (১৪ই আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারাস্থ ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন নিজস্ব অফিসে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উক্ত ক্লাবের বাছাইকৃত ২০ জন সাংবাদিকককে প্রশিক্ষণ প্রদান করা হয়। দুই ঘন্টাব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব, ভেড়ামারা শাখার সভাপতি, বিজেএম কলেজের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম।

সভায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য যাচাই না করে প্রকাশ না করার ওপরও গুরুত্বারোপ করেন তারা। এছাড়া কপি পেস্ট সংবাদ বন্ধ করতে হবে। শুধুমাত্র লাইভ সম্প্রচার করলেই সাংবাদিক হবেন এটাও ঠিক না।

দ্বিতীয়ার্ধে উন্মুক্ত আলোচনা ও প্রশিক্ষণ নেওয়া সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপদেষ্টা ও কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কেএসপি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি গল্পকার,কবি ও সংগঠক আসমান আলী এবং সাথী ফুড পার্কের সিইও, দৈনিক যায়যায়দিন ভেড়ামারা প্রতিনিধি মোঃ আব্দুল আলিম।

ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি মোঃ মোমিনুজ্জামান বিদুৎ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইখলাস হোসেন বিকাশ, সহ সাংগঠনিক মোঃ তৌহিদ সরোয়ার, দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জনি আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মিলন আলী, ত্র্যাণ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হাকিম সুমন, নির্বাহী সদস্য – মোঃ এখতিয়ার হোসেন, মোঃ লিটনউজ্জামান, মোঃ আব্দুল লতিব অন্তর, আবু ওবাইদা আল মাহাদী, মোঃ আব্দুল্লাহ, মোঃ মামুন আল ফারুক, রকিবুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!