• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মা’ন’বতা’বি’রো’ধী অ’প’রা’ধ: মাহবুব-উল আলম হানিফের মৃ”ত্যুদ”ণ্ড সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির ম”র”দে”হ উ”দ্ধা”র বিএনপি নে’তা হ”ত্যা: কুষ্টিয়ার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নির্মাণকাজে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি রংপুরে ট্রাকের পে’ছ’নে বা’সের ধা’ক্কা’য় নি”হ”ত ৩ কুষ্টিয়ায় জামায়াতের লং’মা’র্চ’কে স্বা’গ’ত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মি’ছি’ল ও মোটরসাইকেল র‍্যা’লি আট শ’র্তে শ’হী’দ আবরার ফাহাদ স্টেডিয়াম ব’রা’দ্দ দিল প্রশাসন, জিলা স্কুল মাঠেই অনড় জামায়াত  হাসপাতালে ঢু’কে স্বে’চ্ছা’সেব’ক দ’ল নে’তা’কে পে’টা’লে’ন ছা’ত্র’দ’ল নে’তা কো’টিপ’তি ছেলের ফ্ল্যাটে জা’য়’গা হ’য়’নি বৃ’দ্ধ মা’য়ে’র, মি’লল প”চ”ন ধ’রা ম”র’দে’হ স্বা’মী’র এক থা’প্প’ড়ে প্রা’ণ গে’ল গৃ’হ’ব’ধূ’র

মা’ন’বতা’বি’রো’ধী অ’প’রা’ধ: মাহবুব-উল আলম হানিফের মৃ”ত্যুদ”ণ্ড

notuntimes / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

রায়ে অন্য তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। তবে হানিফসহ চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

হানিফসহ ৪ জনের সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, ২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

১০ জুন এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২।

আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!