• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাস অ’স্বীকা’রের অ’পচেষ্টা, বঙ্গবন্ধুকে বাদ দেওয়া যায় না শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী শী’র্ষ চ’রম’প’ন্থী মুকুলের সা’ম্রা’জ্য: দক্ষিণাঞ্চলের চ’র’মপ’ন্থী জগতের নে’পথ্যে’র কা’হি’নি শ্রীলঙ্কার বি’প’ক্ষে লাঞ্চ বিরতির আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান রবীন্দ্রনাথের ম’হাপ্র’য়া’ণ বা’র্ষিকী’তে কুষ্টিয়ায় সাহিত্য স’ভা ভেড়ামারায় সাংবাদিকদের ১দিনের প্রশিক্ষণ কর্মশালা আপনার মতো বহু ইউএনওকে লা’থি দিয়ে বে’র করতে পারি:বিএনপি নেতার ব’ক্ত’ব্য ভা’ই’রাল বাপেরে ও’রা ১৫ জনে মি’ই’ল্লা কোপা’ই’ছে, আর আমরা দুই ভাইয়ে কো’পা’ই’ছি ওরে’ ঝিনাইদহে আ’ধি’প’ত্য বি:স্তা:র নিয়ে দু’প’ক্ষের সং’ঘ’র্ষে ১০ জন আ’হ’ত কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ

রবীন্দ্রনাথের ম’হাপ্র’য়া’ণ বা’র্ষিকী’তে কুষ্টিয়ায় সাহিত্য স’ভা

notuntimes / ১১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ বার্ষিকীতে কুষ্টিয়ায় সাহিত্য সভা

কোহিনুর ইসলাম:

কুষ্টিয়ায় বিশ্বভরা প্রাণ-এর জেলা শাখার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) কুষ্টিয়া শহরের কানাবিলের মোড় এলাকার নিকেতনে এ সাহিত্য সভার আয়োজন করা হয়। বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সহসভাপতি শিশিত কুমার বিশ্বাস ও শেখ আকতার সভাপতি আশরাফ উদ্দিন নজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে আলোচনা করেন ছড়াকার আব্দুল্লাহ সাঈদ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর সাহিত্যকর্ম ও দর্শন আজও বাঙালির জীবন ও মননে গভীরভাবে প্রভাব বিস্তার করছে।

পরে কবিতা ও গানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সংগীত ও কবিতা পরিবেশন করেন সম্মানিত উপদেষ্টা সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, শিশিত কুমার বিশ্বাস, শেখ আকতার, অর্থসম্পাদক বিপ্লব মৈত্র, সোহেলী পারভীন ঝুমুর, তিলাত্তমা বিশ্বাস, শ্রেয়সী রায়, উজির উদ্দীন, টিউলিপ, ইউসা, বিনোদ আগরাল ও জুয়েল মৃধাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কবিতা ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরে সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন নজু রবীন্দ্রনাথের সাহিত্য ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!