রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শিক্ষা উপকরণ পেলেন ৮৫৩ শিক্ষার্থী
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপালে জীবনমান উন্নয়নে শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, বিআইএফপিসিএল এর কমিউনিটি ডেভেলপমেন্টের আওতায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও হুড়কা ইউনিয়নের হুড়কা সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮৫৩ শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম, ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিআইএফপিসিএল চিফ হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, বিআইএফপিসিএল চিফ প্রোকিউরমেন্ট অফিসার এস. এম জাহিদ হাসান। বিশেষ অতিথির বক্তব্যে দেন, রামপাল উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মো. মুজিবুর রহমান জোয়ার্দার, বর্ণী ছায়রাবাদ কুইন্টন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাছুদুর রহমান মাহাদী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, উপকূলীয় এই জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সবসময়ই জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে, যা আগামীতেও থাকবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও মনোযোগের সঙ্গে লেখাপড়া করার আহবানও জানান তারা। এসময় উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছাস- উদ্দীপনা দেখা যায়। নিয়মিতভাবে শিক্ষার্থীদের মাঝে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শিক্ষা সামগ্রী বিতরণে ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।#