• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ কুষ্টিয়ায় নিসচার উ’দ্যো’গে শতাধিক ঔষধি গাছ রোপণ রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আ’দালতে চু”রি মেহেরপুর হাসপাতালে বিএনপির জামাতের হা’তা’হা’তি জোড়া লাগা যমজ শি’শু জয়নব ও উম্মে কুলসুমের চি’কিৎসাধীন অ’ব’স্থায় মৃ”ত্যু সারা দেশের বিদ্যুৎ অফিসের নি’রা’প’ত্তা চেয়ে পুলিশকে চি’ঠি দৌলতপুরে শ্র’মি’ক অসন্তোষে উ’ত্তা’ল ব্রি’টিশ আ’মেরিকান টো’ব্যা’কো দৌলতপুরে অ’বৈ’ধ সি’গা’রেট কারখানায় অ’ভি’যা’ন, জ’ব্দ ২০ লা’খ শলাকা ন’ক’ল সি’গা’রেট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ

notuntimes / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন ইস্যুতে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্র জানায়, দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান।

এদিকে সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপ্রধান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাঁকুরগাঁও-১ আসন থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০১১ সালের ২০ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব হিসেবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!