• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শি’ক্ষা’র্থীর ওপর ছু’রি’কা’ঘা’তে’র প্র’তি’বা’দে কুষ্টিয়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সা’বে’ক ইউপি চে’য়ারম্যা’নে’র ই’য়া’বা সে’ব’নে’র ভি’ডি’ও ভা’ই’রা’ল কুষ্টিয়ায় স্কুলছা’ত্রী’কে ছু’রি’কা’ঘা’তে’র ঘট’নায় অ’ভি’যু’ক্ত ইমন গ্রে’প্তা’র বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬ প্র’তি’বা’দ করাই হলো কাল, কুষ্টিয়ায় ছু’রি’কা’ঘা’তে জ’খ’ম এসএসসি পরীক্ষার্থী ৬৪ জেলায় প্র”তি’ব’ন্ধী স্কুল প্র’তি’ষ্ঠা করবে সরকার প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩ সা’র্বভৌ’ম’ত্ব র‍্যা’লি’তে হেঁ’টে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আজ ঐ’তি’হা’সি’ক জাতীয় বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’স

শি’ক্ষা’র্থীর ওপর ছু’রি’কা’ঘা’তে’র প্র’তি’বা’দে কুষ্টিয়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন

notuntimes / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কিশোর অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার থানাপাড়ায় এক শিক্ষার্থীর ওপর ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং কিশোর অপরাধ দমনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় কুষ্টিয়া মডেল থানার সামনে ‘তরঙ্গ-Taranga’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর দুপুরে নিজ বাসার নিচে জাকিয়া নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন ইসলাম নামের এক তরুণ। আহত শিক্ষার্থী ও অভিযুক্ত দুজনই ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার পর অভিযুক্ত ইমনকে ওই রাতেই আটক করা হয়েছে।বক্তারা বলেন, শুধু এ ঘটনার বিচার নিশ্চিত করলেই হবে না, কিশোর গ্যাং ও কিশোর অপরাধের পেছনের কারণগুলোও চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা।তাঁরা আরও বলেন, সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় কিশোরদের অপরাধপ্রবণ করে তুলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠান সব জায়গা থেকেই শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা দেওয়ার উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনটির সার্বিক পরিচালনায় ছিলেন তরঙ্গের সভাপতি তাশফী পারভেজ রোহান এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ মুন্না।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়ার পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মো. কবিরুল ইসলাম, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, নাদ একাডেমি কুষ্টিয়ার পরিচালক আকাশ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার প্রতিনিধি ফয়সাল পারভেজ, শিল্পী ও শিক্ষক শফিক জুয়েল, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সদস্য বিনোদ কুমার আগারওয়ালা, আবৃত্তিকার তিলোত্তমা বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!