• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শি’ক্ষা’র্থীর ওপর ছু’রি’কা’ঘা’তে’র প্র’তি’বা’দে কুষ্টিয়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সা’বে’ক ইউপি চে’য়ারম্যা’নে’র ই’য়া’বা সে’ব’নে’র ভি’ডি’ও ভা’ই’রা’ল কুষ্টিয়ায় স্কুলছা’ত্রী’কে ছু’রি’কা’ঘা’তে’র ঘট’নায় অ’ভি’যু’ক্ত ইমন গ্রে’প্তা’র বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬ প্র’তি’বা’দ করাই হলো কাল, কুষ্টিয়ায় ছু’রি’কা’ঘা’তে জ’খ’ম এসএসসি পরীক্ষার্থী ৬৪ জেলায় প্র”তি’ব’ন্ধী স্কুল প্র’তি’ষ্ঠা করবে সরকার প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩ সা’র্বভৌ’ম’ত্ব র‍্যা’লি’তে হেঁ’টে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী আজ ঐ’তি’হা’সি’ক জাতীয় বি’প্ল’ব ও সং’হ’তি দি’ব’স

সা’বে’ক ইউপি চে’য়ারম্যা’নে’র ই’য়া’বা সে’ব’নে’র ভি’ডি’ও ভা’ই’রা’ল

notuntimes / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার এক মিনিটের ভিডিওটি ছড়ানোর পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে খালি গায়ে বসে আছেন সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন। এ সময় লাইটারের আগুন দিয়ে পাইপের মাধ্যমে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা যায়। কক্ষে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

শাহাবুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকও।নাম প্রকাশ না করার শর্তে ওসমানগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ভিডিওটির সত্যতা যাচাই করে তাঁর মাদকাসক্তি পরীক্ষা করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!