• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে ন’তু’ন ৬৭০ স্কুল-কলেজ স্থা’প’ন করবে স’র’কা’র কুমারখালী স’র’কা’রি কলেজের সি’নি’য়র রোভারদের বি’দা’য়, স’নদ প্র’দা’ন ও বৃ’ক্ষরো’পণ ক’র্ম’সূ’চি অ’নু’ষ্ঠি’ত দৌলতপুরে মসজিদের ভে’তরে মু’সল্লিকে গু”লি সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রে’প্তা’র দিনভর পু’শইন-পু’শব্যা’ক না’ট’কী’য়তা, রা’তে এক শি’শুকে ফে’রত নিল বিজিবি কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নে আ’লো’চিত লায়লা ও তার বোন মা’দ’ক’সহ আ’ট’ক! ভ্রা’ম্য’মাণ আ’দা’লতে ৩ মা’সের কা’রা’দণ্ড  কুষ্টিয়ায় জামায়াতের ক’র্মী ও সু’ধী স’মা’বেশ অ’নু’ষ্ঠি’ত না’রী’র চু’ল কে’টে খুঁ’টি’তে বেঁ’ধে নি’র্যা’ত’নের অ’ভি’যো’গ  বাগেরহাটের রামপালে ৫ বছরে ২৫ কো’টি বৃক্ষ রো’পনের উ’দ্বো’ধন অ’প’হ’র’ণ নয় আ’ত্ম’গো’পনে সেই শিবির নে’তা, উ’দ্ধা’রের পর থা’নায় ধ’র্ষ’ন মা’ম’লা 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রে’প্তা’র

notuntimes / ২৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারপোলের সহায়তায় এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে এই গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

 

 

এদিকে গ্রেপ্তার প্রসঙ্গে সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেনজীর আহমেদ বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আটক আছেন।বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন রয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। যার পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে ইন্টারপোলে আবেদন পাঠানো হয়েছিল। পরে আমরা এটি মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫/২৩৯ নম্বর ফাইল ও ৫৭৪ অব ২০২৫ কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। এ রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!