• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সেই ওসির বি’রু’দ্ধে রা’ষ্ট্র’দ্রো’হ মা’ম’লা, পাঁচ দিনের রি’মা’ন্ড থানার দরজা ভে’ঙে পা’লা’ল ১৭ কি’শোর গ্যাং স’দ’স্য ভারতে পর্যটকবাহী বাসে আ’গু”ন, নি’হ’ত ৯ কুষ্টিয়ায় জমিজমা সং’ক্রা’ন্ত বি’রো’ধ নিয়ে প্রা’ণ’না’শের হু’ম’কির থানায় অ’ভি’যোগ অপ্রতিম হ’ত্যা’কা’ণ্ডে আ’সা’মি’দের পক্ষে ল’ড়’বেন না কোনো আ’ই’নজীবী মাদ্রাসায় না’রী’র স’ঙ্গে শিক্ষকের অ’ন্ত’র’ঙ্গ মু’হূ’র্তে’র ভি’ডি’ও ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণে’র অ’ভি’যো’গ, কুমারখালীতে কি’শো’র গ্রে’প্তা’র সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অ’নু’মোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী  শহরের মিলপাড়ার মোহিনী মিল মাঠে আলো ঝ’লম’লে রাতে ফুটবলের উ’ন্মা’দনা দৌলতপুর আ.লী’গে’র সাধারণ স’ম্পাদক গ্রে’প্তা’র

সেই ওসির বি’রু’দ্ধে রা’ষ্ট্র’দ্রো’হ মা’ম’লা, পাঁচ দিনের রি’মা’ন্ড

notuntimes / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সেই ওসির বি’রু’দ্ধে রা’ষ্ট্র’দ্রো’হ মা’ম’লা, পাঁচ দিনের রি’মা’ন্ড

সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে রিমান্ড আবেদন করা হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাকিবুল হাসানের বিরুদ্ধে এদিন ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর রাতে সাবেক ওসি রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পদে পদায়নে অর্থ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে।

অডিও ছড়িয়ে পড়ার পরদিন ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে রাজারবাগে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। একই সঙ্গে বিষয়টির তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনে তাকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।

ডিবি প্রধান জানান, গঠন করা তদন্ত কমিটি গতকাল বুধবার ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!