• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মা’দ’ক নিয়ে বি’রো’ধে’র জের: দৌলতপুরে বাঁশ কা’টা’কে কে’ন্দ্র করে যুবকের ক’ব্জি বি’চ্ছি’ন্ন কুষ্টিয়া ডিসি কার্যালয়ে ২০০ কিলোওয়াট রুফটপ সোলার চালু, প্রথম দিনেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হাটের ই’জা’রা বি’রো’ধ: গু’লি’তে প্রা’ণ গে’ল ইজারাদারসহ ২ জনের বিয়ের দা’বি’তে ১০০ ফুট উঁচু টাওয়ারে ত’রু’ণী, না’ম’লে’ন ভিডিও কলের পর মা’ন’বতা’বি’রো’ধী অ’প’রা’ধ: মাহবুব-উল আলম হানিফের মৃ”ত্যুদ”ণ্ড সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির ম”র”দে”হ উ”দ্ধা”র বিএনপি নে’তা হ”ত্যা: কুষ্টিয়ার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে কোটি টা’কা চাঁ”দা না পেয়ে ব্রিজ নির্মাণকাজে বা’ধা, অ’ভি’যু’ক্ত এমপি রংপুরে ট্রাকের পে’ছ’নে বা’সের ধা’ক্কা’য় নি”হ”ত ৩ কুষ্টিয়ায় জামায়াতের লং’মা’র্চ’কে স্বা’গ’ত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মি’ছি’ল ও মোটরসাইকেল র‍্যা’লি

হাটের ই’জা’রা বি’রো’ধ: গু’লি’তে প্রা’ণ গে’ল ইজারাদারসহ ২ জনের

notuntimes / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে পাবনায় প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজি তাঁর সহযোগীদের নিয়ে হাটে তাঁদের অফিসকক্ষে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাঁদের ওপর গুলি বর্ষণ করে পালিয়ে যান।স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজি ও তাঁর সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্যমতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর গুলি বর্ষণ করেন। দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।’এসপি আরও বলেন, ‘আমরা আরও তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!