• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অ’নি’য়মের আঁ’তু’ড় ঘর জেনারেল হাসপাতাল, ৬ লা’খ টা’কার পর্দা কেনা হয়েছে ২০ লা’খ টা’কায় ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শ’ঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি দৌলতপুরে চারটি শিক্ষা প্র’তিষ্ঠানের স্কাউট ই’উ’নিট প’রি’দর্শন আমবাড়িয়ায় মা’ন’সিক ভা’র’সা’ম্য’হী’ন ব্যক্তির ওপর নি’র্যা’ত’ন, এলাকাবাসীর তী’ব্র ক্ষো’ভ দৌলতপুরে শ’র্ট সা’র্কিটের আ’গু’নে তিন বাড়ি ভ’স্মীভূ’ত গাংনীতে গাড়ির নীচে চা’পা পড়ে শি’শু শিক্ষার্থীর মৃ ত্যু  দৌলতপুরে স্বেচ্ছাসেবক দ’ল-ছা’ত্রদলের বি’ক্ষো’ভ ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লা’বে’র ফুটবল টু’র্নামেন্টে ভোরের পাখি একাদশের জ’য় জুলাই গ’ণঅ’ভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাংনীতে জামায়াতের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ দৌলতপুরে হোম ডে’লিভারিতে পৌঁছাচ্ছে মা’দ’ক, সী’মান্তজুড়ে স’ক্রিয় সি’ন্ডি’কেট 

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শ’ঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

notuntimes / ১০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি

খুলনার রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনভাবেই ফ্যাসিজমকে উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে। ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই, পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। সোমবার বিকালে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। মাদকের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ পুরোপুরি প্রস্তুত। কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না! ব্যক্তির কোনো অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না।

তথ্য আদান-প্রদান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান অবাধ তথ্যের যুগে সঠিক তথ্য সময়মতো না দিলে গুজব ছড়াতে পারে। তাই দ্রুত দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঠিক তথ্য গণমাধ্যমকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ বজায় রেখে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে। সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, “সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে।পাশাপাশি ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানসহ ঝিনাইদহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!