বিভিন্ন জেলায় বেড়েছে হামের প্রকোপ।এল মধ্যে অনেক হাসপাতালে আলাদা ওয়ার্ল্ডে স্থান সংকুলান না হওয়ায় ছোঁয়াচে এ রোগে আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে সাধারণ রোগীদের সাথে।
ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ২১ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি মোট ৬৪ জন।
চট্টগ্রাম মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৪০ জন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় সরকারি বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৬টি শিশু।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতাল ছাড়াও ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দিনে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে অন্তত ৯০টি শিশু। এর আগে বছরের প্রথম তিন মাসে অন্তত ১৬৩ শিশু হামের আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো শিশু হামে মারা যায়নি।
হামের প্রকোপ বাড়ায় রংপুর বিভাগের ৮ জেলা হাসপাতালে বাড়তি সতর্কতা জোরদার করেছে স্বাস্থ্য বিভাগ।
নেত্রকোণায় ৮ দিনে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১০ শিশুর নমুনা পাঠানো হয়েছে ঢাকায়।
পাবনা জেনারেল হাসপাতালে শয্যা সংকটে শিশু ওয়ার্ডে সাধারণ রোগীদের সাথে ভর্তি হামে আক্রান্ত শিশুরাও। পাবনা জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক মো. রফিকুল হাসান বলেন, ‘অতি সংক্রামক এই রোগকে অবহেলা করলে পরিণত হতে পারে ভয়াবহ।