• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মোটরসাইকেল দু’র্ঘট’না’য় ছাত্রদল কর্মীসহ নি হ ত ২ কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সং”ঘ’র্ষ, আ’হ”ত ৫ প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা ইবি,’র রনজিতপুরে গোয়াল ঘরে ভ’য়া’ব’হ আ”গু’ন: গরুর মৃ ত্যু, ক্ষ’তি’গ্র’স্ত পরিবারের পাশে জামায়াত নে’তৃবৃন্দ খলিসাকুন্ডিতে আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে দুই থেকে আড়াই ঘণ্টা থাকে না প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ এনসিপির নুসরাত তাবাসসুমের ম’নো’নয়নপত্র বা’তি’ল  কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে নৌপুলিশের সাথে চ’র”ম’প’ন্থীদের গো’লা’গু’লি ওসিসহ ৫ পুলিশ সদস্য গু’লি’বি’দ্ধ আমার উপজেলায় সাব -ইন্সপেক্টররা সব ছাত্রলীগের ছেলে: এম’পি বাচ্চু মোল্লা শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর ক’ব’রের পাশে আ’শ্র’য় নিলেন স্ত্রী

বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,বর-কনেসহ প্রা*ন গেল ৮ জনের

notuntimes / ২৬৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,বর-কনেসহ প্রান গেল ৮ জনের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে
রোববার ১১ জানুয়ারি ভোরে একটি বাড়িতে বিয়ের রিসেপশনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নবদম্পতিও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা। এছাড়াও এ দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে ওই বাড়িতেই ছিলেন অনেক অতিথি। তারা ঘুমিয়ে থাকার সময়েই বিস্ফোরণটি ঘটে। এতে বাড়ির একটি অংশ ধসে পড়ে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি শহরের একটি আবাসিক এলাকায় ঘটে। সরকারি প্রশাসক সাহিবজাদা ইউসুফ জানান, রোববার ভোরে বিস্ফোরণের খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত এখনো চলছে। বিস্ফোরণে পার্শ্ববর্তী কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত বর-এর বাবা হানিফ মাসিহ বিবিসিকে জানিয়েছেন, বিস্ফোরণে তার স্ত্রী ও ভাবিও প্রাণ হারিয়েছেন।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদন অনুসারে, প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় পাকিস্তানের অনেক পরিবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ওপর নির্ভরশীল। গ্যাস লিকজনিত কারণে এসব সিলিন্ডার থেকে আগেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!