• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস

বাগেরহাটের রামপালে প্লাষ্টিক পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

notuntimes / ৪০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের রামপালে প্লাষ্টিক পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সুন্দরবন সুরক্ষায় বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় রামপাল বিআরডিবি’র অডিটরিয়ামে ইয়োথ ফর দ্যা সুন্দরবন ও রুপান্তরের ব্যানারে এ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ইয়োথ ফর দ‍্যা সুন্দরবনের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল’র নির্বাহী সদস‍্য ও বেলা’র সদস‍্য এ এইচ নান্টু, রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন। অন‍্যান‍্যের মধ‍্যে আরো বক্তব‍্য দেন, ইয়োথ ফর দ‍্যা সুন্দরবনের সলিল ঠাকুর, সুমাইয়া ইসলাম মিম, ঝুমকা কর্মকার, হাসানুল হক রনি, আবুবক্কর মোল্লা ও ফোরামের সম্পাদক শেখ রাসেল প্রমুখ।

কর্মশালায় সুন্দরবনকে দুষণ মুক্ত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নদী কেন্দ্রীক মৎস্য চাষী ও জেলেদের প্লাষ্টিক ও পলিথিন ব্যাবহারে নিরুৎসাহিত করা ও বিকল্প বিষয়ে অবহিত করা হয়। 

এ কর্মশালার শুরুতে রূপান্তরের মাধ্যমে ইয়োথ ফর দ্যা সুন্দরবন কি কি পদক্ষেপ গ্রহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!