• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যমুনার পা’ড়ে ব’র্ষা মা’নেই ভা’ঙ’ন হরমুজ়ে প্রবেশের স’বচে’য়ে নি’রা’প’দ পথ কোনটি, বেরোতে হবে কোন দিক দিয়ে? বা’ণি’জ্যি’ক জাহাজগুলিকে জানাল ইরান ১০০০ ও ৫০০ টাকার নোট বা’তি’লে’র দা’বি মাহবুব উদ্দিন খোকনের ফ্রি কিক থেকে মেসির গোল সু’ষ্ঠু প”রিক”ল্প’না জ’ন’জী’ব’ন স’হজ করে দিতে পারে : যুবদল নেতা মেহেদী হাসান  সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় আ’ট’ক বিয়েতে একশ’র বে’শি অ’তিথি হলে জ’নপ্র’তি ১ হা’জা’র টা’কা ট্যা’ক্সে’র প্র’স্তা’ব আ’সা’মি’র দা’য়ে’র কো’পে দুই পুলিশ স’দ’স্য আ’হ’ত  ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি উ’দ্যো’গে ব’র্ধি’ত স’ভা অনুষ্টিত কুষ্টিয়ায় পুলিশ ক্যাডেট এএসআই পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং

হরমুজ়ে প্রবেশের স’বচে’য়ে নি’রা’প’দ পথ কোনটি, বেরোতে হবে কোন দিক দিয়ে? বা’ণি’জ্যি’ক জাহাজগুলিকে জানাল ইরান

notuntimes / ১৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হরমুজ় প্রণালীর নির্দিষ্ট কিছু অংশ দিয়ে জাহাজ চলাচল করলেও পুরো প্রণালী এখনও নিরাপদ নয়। হরমুজ়ের বেশ কিছু জায়গায় এখনও পড়ে রয়েছে মাইন। এ অবস্থায় হরমুজ়ের কোন পথ দিয়ে জাহাজ চলাচল সবচেয়ে নিরাপদ তা জানিয়ে দিল ইরান। একই সঙ্গে এ-ও জানাল, সংকীর্ণ ওই জলপথ দিয়ে যাতায়াত করতে হলে এখনও ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় রেখেই চলতে হবে জাহাজগুলিকে।হরমুজ় দিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ এবং সেখান থেকে বেরোনোর জন্য কোন পথ সবচেয়ে নিরাপদ, তা নিয়ে রবিবার একটি বিবৃতি প্রকাশিত হয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে। সেখানে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে প্রবেশের জন্য ‘সবচেয়ে নিরাপদ’ পথ হল হরমুজ় দ্বীপের দক্ষিণ দিকের জলপথ। ওই অঞ্চল দিয়ে জাহাজগুলিকে হরমুজ়ে প্রবেশ করতে বলেছে ইরান। অন্য দিকে হরমুজ় দিয়ে আরব সাগরে ফেরার সময়ে লারাক দ্বীপের দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে বলা হয়েছে জাহাজগুলিকে। বিবৃতি আরও বলা হয়েছে, হরমুজ় দিয়ে নিরাপদে যাতায়াত করতে হলে রিভলিউশনারি গার্ড (ইরানের সামরিক বাহিনী)-এ সঙ্গে সমন্বয় রেখেই চলতে হবে জাহাজগুলিকে।আমেরিকা-ইরান শান্তিসমঝোতার পরে হরমুজ় দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছিল। তবে গত কয়েক দিনে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে হরমুজ়ে। গত বৃহস্পতিবার ইরান একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে আমেরিকা। শনিবারও হরমুজ়ে একটি জাহাজে হামলা হয়। এ অবস্থায় বাণিজ্যিক জাহাজগুলির উদ্দেশে ইরানের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!