• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইবি’র হরিনারায়ণ পুর থেকে গাঁ”জা সহ আ’ট’ক ১ গাংনীতে অ’ন লাই’ন জু’য়া’র এজেন্ট আ’ট’ক, ল্যাপটপ-স্মার্টফোন জ’ব্দ শুক্রবার প’দত্যা’গ করতে পারেন রাষ্ট্রপতি এমপি নজরুলের আরেক ভি’ডি’ওতে কে এই না’রী? ফরিদপুরে স্বামীর পু’রু’ষা’ঙ্গ ক’র্তনের অ’ভি’যো’গ স্ত্রীর বি’রু’দ্ধে এজলাসে বিচারকের ছোঁ’ড়া পেপার ওয়েটের আ’ঘা’তে আইনজীবীর মা’থা ফা’ট’ল সরকারি চি’কিৎসক ক্লিনিকের মা’লিক, পায়ে অ’স্ত্রো’প’চা’রের পর ড্রি’লের ফ’লা রেখেই করলেন সে’লাই দৌলতপুরে ৪০০ বোতল ফে’ন’সি:ডিল গা’য়ে’ব করলো এসআই ফিরোজ! ইসলামী আ’ন্দো’ল’ন বাংলাদেশের কুষ্টিয়া জেলা কমিটি গঠন ও শপথ গ্রহণ অ’নু’ষ্ঠিত  *জুলাই শ’হী’দ প’রিবার ও জুলাই যো’দ্ধা’দের নিয়ে কুষ্টিয়ায় জামায়াতের স’মা’বেশ অ’নুষ্ঠিত*

গাংনীতে অ’ন লাই’ন জু’য়া’র এজেন্ট আ’ট’ক, ল্যাপটপ-স্মার্টফোন জ’ব্দ

notuntimes / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

মেহেরপুর)ল প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

গতকাল বুধবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭ টা ১৪ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নে অভিযান চালিয়ে মো: আরিফুল ইসলামকে আটক করা হয়। অভিযুক্ত ঐ ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে 1XBET, 1XPARTNERS ও MELBET-এর মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযান চলাকালে তার শয়নকক্ষ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান র‍্যাব।

এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানান, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!