• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রমিকরা বদলে দিবে দেশ; রামপালে শ্রমিক গণজমায়েতে আব্দুল ওয়াদুদ কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় গণজোয়ার শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জনসমুদ্রে রূপ নেয় গণসংযোগ ধানের শীষ সমর্থকরাও আমাকে দেখার জন্য রাস্তায় খাঁড়িয়ে থাকেন: নাহিদ দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিএনপি- জামায়াত সং”ঘ’র্ষে আ”হ’ত ১১ প‌রিক‌ল্পিতভা‌বে ফেসবুক পেজের বি”রু‌দ্ধে নিয়‌মিত মিথ‌্যা অ‌’ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে: আমির হামজা লন্ডন থেকে ফিরে রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ দিলেন ছাত্রদল নেতা রবিউল কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের যোগসাজেশে টাকা পরিশোধ না করেই বালু উত্তোলনের অভিযোগ  বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা  দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাতে জামায়াত প্রস্তুত;রামপালে আব্দুল ওয়াদুদ হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার র ক্তাক্ত লা শ 

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির কম্বল বিতরণ 

notuntimes / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির কম্বল বিতরণ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার বিকেলে একযোগে গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নের ২ হাজর দুঃস্থের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)এর প্রকল্প পরিচালক জনাব রামানাথ পূজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট জেলার জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (জেনারেল) মেসবাহ উদ্দিন, রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স কর্মকর্তা ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জনাব জি. এম তরিকুল ইসলাম, ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও অনুষ্ঠানে বিআইএফপিসিএল-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগণ বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শীত মৌসুমে তীব্র শৈত্য প্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

মানসম্মত কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা বিআইএফপিসিএল কর্তৃপক্ষসহ জেলা ও উপজেলা প্রশাসনকে এই মহতী উদ্যোগ অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক বাস্তবায়িত ২x৬৬০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্লান্ট) ২০২২ সালের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বিগত টানা দুই মাস নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করার খ্যাতি অর্জন করেছে। তাছাড়া নিরবিচ্ছিন্নভাবে ৮-১১% বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রেখে চলেছে এই অত্যাধুনিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। একই সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করছে। শুধু তাই নয়, রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রকল্পটির আওতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, হুইল চেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও মেডিসিন বিতরণসহ অন্যান্য। এরই অংশ হিসেবে শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম করে আসছে। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী, বিগত কয়েক বছরে মোট ১৯০০০ (উনিশ হাজার) কম্বল বিতরণ করেছে এবং আজকে আরও ২০০০ (দুই হাজার) বিতরণ করা হচ্ছে, যা শীতার্ত মানুষের সহায়তায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!