• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত ১ মিরপুরে দ’লী’য় নে’তা’কর্মী’দের নিয়ে ইউএনও-কে সং’বর্ধনা দিলেন এমপি আব্দুল গফুর: নি’রপে’ক্ষতা ও প্রশাসনিক শি’ষ্টা’চার নিয়ে প্র’শ্ন মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময় জুলাই পদযাত্রায় হা’ম’লা, সারজিস-পাটওয়ারী আ’হ:ত যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ কুষ্টিয়ার দৌলতপুরে বিরল জোড়া লাগা যমজ; চিকিৎসার আশায় স’হায়’তার আ’বে’দন শিক্ষকের রিলস নিয়ে ‘অ’পপ্র’চার’: নারীদের স্বা’ধীন’তা সং’কুচিত করার চেষ্টা, বলছেন নারী অ’ধি’কারক’র্মী’রা বা’ধ্যতা’মূলক অবসরে ‘রাতের ভোটের’ কুষ্টিয়ার সাবেক ভিসি সহ ৩২ ডিসি কুষ্টিয়ায় তিন ট্রাক চালকের কা’রা’দ’ণ্ড, প্র’তি’বা’দে সড়ক অ’ব’রোধ কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অ’ভি’যা’ন ও বৃক্ষমেলা ২০২৬-এর উ’দ্বো’ধন

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত ১

notuntimes / ১৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত অ’ন্তত ১

ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে লাউডস্পিকার ও ধর্মীয় পতাকা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত রোববার ওই ঘটনার পর সোমবার থেকে এলাকাটির কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন বলছে, দক্ষিণ-পূর্ব নেপালের সুনসারি জেলার সাথে ভারতের বিহার রাজ্যের সীমান্ত রয়েছে এবং কোশি ব্যারাজের মতো সংযোগপথের মাধ্যমে এটি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ যাতায়াত ও বাণিজ্য করিডোর হিসেবে কাজ করে। ভারতীয় অংশে এটি বিহারের সুপৌল ও আরারিয়া জেলার সীমানা ঘেঁষে অবস্থিত।

সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত থাকায় মঙ্গলবারও সুনসারি জেলার কিছু অংশে টানা দ্বিতীয় দিনের মতো কারফিউ বলবৎ ছিল। সুনসারির জেলা প্রশাসন কার্যালয় (ডিএও) জানিয়েছে, বেশ কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ ও বিধিনিষেধ কার্যকর থাকবে।কাপ্তানগঞ্জ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর সোমবার প্রথম এই বিধিনিষেধ আরোপ করা হয়। পুলিশ জানায়, দুটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব চলাকালে বিরোধের জেরে সংঘর্ষরত গোষ্ঠীগুলোকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে একজন নিহত হন এবং নিরাপত্তা কর্মীসহ এক ডজনেরও বেশি মানুষ আহত হন। পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!