• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অবিলম্বে জুলাই সনদের বা’স্তবা’য়ন করতেই হবে:এমপি আমির হামজা। ইবি’র পাটিকাবাড়ী থেকে সাং’গ’ঠনিক শৃ’ঙ্খলা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে জামায়াত থেকে ব’হি’ষ্কা’র হলেন আবু সুফিয়ান ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান দৌলতপুরে ‘৫ আগস্ট গ’ণঅ’ভ্যু’ত্থা’ন’ শী’র্ষ’ক আ’লো’চ’না স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠি’ত কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন কুষ্টিয়ায় গ্রাম পুলিশের বি’রু’দ্ধে অবসরপ্রাপ্ত বিজিবি স’দস্যের কাছে চাঁ”দা দা’বী’র অ’ভি’যো’গ, না দেওয়ায় ভাং’চু’র-লু’ট’পা’ট পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার অনেক র’ক্ত দিয়ে লেখা ‘জুলাই গণ-অ’ভ্যুত্থা’ন’ দি’ব’স আজ দুই বছর পরও জ’নআ’স্থা ফে’রাতে হি’মশি’ম খা’চ্ছে পুলিশ ইবি’র রনজিতপুরের মে’য়ে নি’র্যাত’নে’র শি’কার আ*ত্ম*হ*ত্যা

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন

notuntimes / ৫৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশুকন্যা নদীতে পড়ে গেছে। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও অপর শিশু নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মণ্ডলের সাড়ে পাঁচ বছরের মেয়ে জামিলা খাতুন এবং প্রতিবেশী আশিক শেখের ছয় বছরের মেয়ে নূরিয়া খাতুন পদ্মা নদীর পাড়ে খেলছিল। এ সময় হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ভেঙে পড়লে দুই শিশুই নদীতে তলিয়ে যায়।

শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে জামিলা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও প্রবল স্রোতে ভেসে যায় নূরিয়া। দীর্ঘ সময় ধরে স্থানীয় বাসিন্দা ও মাঝিরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এলাকাবাসীর সূত্রে জানা যায়,তিনি পাশের জমিতে কাজ করছিলেন। হঠাৎ নদীর পাড় ভেঙে পড়তে দেখেন এবং শিশুদের চিৎকার শুনে ছুটে যান। কিন্তু মুহূর্তের মধ্যেই পানির স্রোত দুই শিশুকে ভাসিয়ে নিয়ে যায়।

উদ্ধারকারী লালন শেখ বলেন, নদীতে নেমেই জামিলাকে পানির ওপর ভাসতে দেখে উদ্ধার করা সম্ভব হয়। তবে নূরিয়া দ্রুত স্রোতের টানে তলিয়ে যাওয়ায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।কান্না জাড়িত কণ্ঠে নূরিয়ার মা বলেন, আমার নূরিয়া সাঁতার জানে না। সকালে ভাত খাইয়ে পাঠালাম, এখন নদী আমার বুক খালি করে দিল। আমার নূরিয়াকে আইনা দাও তোমরা।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম জানান, নদীর গভীরতা ও প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং তারা উদ্ধার অভিযানে যোগ দেবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!