• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাড়ির দ’খ’লে’র আ’সা’মি ধরতে গিয়ে পুলিশের গু’লি’তে গু’লি’বি’দ্ধ ২, গ্রে’প্তা’র ৪ দৌলতপুর সী’মান্তে পু’শ-ই’ন চে’ষ্টা প্রতিহত, পৃথক ঘটনায় গু’লি ও সা’উ’ন্ড গ্রে’নে’ড বি’স্ফো’রণ চুয়াডাঙ্গায় পরিবহন ধ’র্ম’ঘ’ট প্র’ত্যা’হা’র চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মা’র’ধ’র, ডে’লি’ভারি ব’ন্ধ সাধারণ সেবাগ্রহীতার বে’শে ভূমি অফিসে ডিসি ভাঙ্গায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছি’ন’তা’ই প্র’তিপ’ক্ষ’কে ফাঁ’সা’তে নিজ ঘরে আ”গু’ন দেওয়ার অ’ভি’যো’গ  কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচা’পা’য় করিমন চালক নি’হ’ত মিরপুরে না’শ’ক’তা মা’ম’লা’র আ’সা’মি’কে ছাড়াতে ত’দ’বির: জামাত-বিএনপি’র ৮ কর্মী আ’ট’ক কুষ্টিয়ায় প্র’তিপ’ক্ষের ফা’লার আ’ঘা’তে প্রা’ণ হা’রালেন বৃদ্ধ 

শ্রীলঙ্কার বি’প’ক্ষে লাঞ্চ বিরতির আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান

notuntimes / ১৭১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীলঙ্কার বি’প’ক্ষে লাঞ্চ বিরতির আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান। ক্রিজে আছেন লোকেশ রাহুল ও দেবদূত পাডিক্কাল। শনিবার (১৫ আগস্ট) শ্রীলঙ্কার গলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। শুরুতে ভালো খেললেও ৩২ রানে রানআউট হয়ে ফেরেন যশস্বী জয়সওয়াল। রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি।জয়সওয়ালের বিদায়ের পর পাডিক্কালকে নিয়ে ইনিংস সামলাচ্ছেন রাহুল। লাঞ্চের সময় রাহুল অপরাজিত ৪৭ রানে, আর পাডিক্কাল ১৬ রানে ব্যাট করছেন। গলের আকাশে মেঘ জমায় লাঞ্চের বিরতির সময় সতর্কতামূলকভাবে মাঠ ঢেকে দেওয়া হয়েছে। চোটের কারণে সাই সুদর্শনের পরিবর্তে তিন নম্বরে আরেক বাঁহাতি ব্যাটার দেবদূত পাডিক্কালকে একাদশে নিয়েছে ভারত। এছাড়া একাদশে রয়েছেন তিন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা, মানব সুথার ও কুলদীপ যাদব এবং দুই পেসার— মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ। অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে চমক দিয়েছে। রমেশ মেন্ডিসকে বাদ দিয়ে ২৫ বছর বয়সী অফস্পিনার কেশারা নুয়ান্থাকে টেস্ট অভিষেকের সুযোগ দেওয়া হয়েছে। চোট পাওয়া ওপেনার পাথুম নিশাঙ্কার জায়গায় দলে এসেছেন নিশান মাদুশকা। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।গলে এটি ৫০তম টেস্ট। আর ভারতের জন্য এটি টেস্ট ক্রিকেটে ৬০০তম ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই দলই মাঝামাঝি অবস্থানে রয়েছে। তাই ফাইনালে ওঠার বাস্তবসম্মত সম্ভাবনা ধরে রাখতে এই সিরিজে ২-০ ব্যবধানে জয় প্রয়োজন উভয় দলেরই।

শ্রীলঙ্কা একাদশ: লাহিরু উদারা, নিশান মাদুশকা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), সোনাল দিনুশা, প্রবাথ জয়াসুরিয়া, কেশারা নুয়ান্থা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।

ভারত একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, মানব সুথার, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!