• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক উ”ল্টে প’ড়’ল প্রাইভেটকারের ও’প’র, মা-ছে’লে’র মৃ”ত্যু ছা’ত্রী’কে ধ”র্ষ”ণ’চে’ষ্টা’র অভিযোগে মাদ্রাসায় আ”গু”ন দিল স্থা’নীয়”রা, শিক্ষক আ”ট”ক আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে বগুড়ায় সার ডিলার নি’য়ো’গে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য় গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত

চা’ক’রি’চ্যু’ত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

notuntimes / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

দীর্ঘদিন অনুপস্থিতির দায়ে চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষক। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দুই শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার দপ্তর ও শিক্ষক সেল সূত্রে জানা যায়, এই দুইজন শিক্ষককে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিতির কারণে চাকরিচ্যুত করে তাঁদের স্থলে নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জুন ২৭৪তম সিন্ডিকেটে শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের শর্ত অনুযায়ী তাঁরা যদি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান না করে, তবে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ইউজিসির নিয়ম অনুযায়ী একই বছরে তাঁদের স্থলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সিদ্ধান্ত গ্রহণের ১৫ কর্মদিবস পার হওয়ার পরও আরও ৩০ দিন অপেক্ষা করা হয়েছে, কিন্তু তারা যোগদান না করায় দুই শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।এদিকে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতনে শিক্ষাছুটিতে ছিলেন। পরে ২০২২ সালের ২৫ আগস্ট বেতন বন্ধ হলে ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটি ভোগ করেন তিনি। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়নি। অনুমোদন ছাড়াই কানাডায় অবস্থান করছেন তিনি।

অন্যদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্দিষ্ট ছুটি শেষ হলে অসুস্থতার কারণ দেখিয়ে ভিন্ন ক্যাটাগরিতে ছুটি চেয়েছেন তিনি। কিন্তু বিধি মোতাবেক ভিন্ন ক্যাটারগিতে ছুটি নিতে হলে ক্যাস্পাসে এসে আবেদন করতে হয়। এছাড়া ডকুমেন্টস সাবমিটও করতে পারেননি তিনি। তবে সূত্র বলছে আমেরিকার পাসপোর্টের আবেদন নিতে গিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক চাকরিচ্যুত করা হয়েছে। বিস্তারিত রেজুলেশন দেখে বলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!