• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমিজমা সং’ক্রা’ন্ত বি’রো’ধ নিয়ে প্রা’ণ’না’শের হু’ম’কির থানায় অ’ভি’যোগ অপ্রতিম হ’ত্যা’কা’ণ্ডে আ’সা’মি’দের পক্ষে ল’ড়’বেন না কোনো আ’ই’নজীবী মাদ্রাসায় না’রী’র স’ঙ্গে শিক্ষকের অ’ন্ত’র’ঙ্গ মু’হূ’র্তে’র ভি’ডি’ও ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণে’র অ’ভি’যো’গ, কুমারখালীতে কি’শো’র গ্রে’প্তা’র সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অ’নু’মোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী  শহরের মিলপাড়ার মোহিনী মিল মাঠে আলো ঝ’লম’লে রাতে ফুটবলের উ’ন্মা’দনা দৌলতপুর আ.লী’গে’র সাধারণ স’ম্পাদক গ্রে’প্তা’র জ্বালানির মূ’ল্য বৃ’দ্ধি: দূরপাল্লার বাস ভা’ড়া কিলোমিটারে কত বা’ড়ছে? কুষ্টিয়া জেলা যু’বদ’লে’র আংশিক ক’মিটি ঘো’ষ’ণা কুষ্টিয়া জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

কুষ্টিয়ায় জমিজমা সং’ক্রা’ন্ত বি’রো’ধ নিয়ে প্রা’ণ’না’শের হু’ম’কির থানায় অ’ভি’যোগ

notuntimes / ৬০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রাণনাশের হুমকির থানায় অভিযোগ

তিতাস আহম্মেদ

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের রাতুলপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করে তা অন্যের কাছে বিক্রির অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দেওয়ায় ভুক্তভোগী পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মো. মফিজ উদ্দিন শেখ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতুলপাড়া গ্রামের মৃত ইয়াদ আলী শেখের নামে থাকা পৈতৃক জমি কৌশলে আমিন (সার্ভেয়ার) দ্বারা আর.এস রেকর্ড নিজেদের নামে করিয়ে নেন অভিযুক্তরা। পরবর্তীতে তারা ওই জমি অনত্র বিক্রি করে দেন। বর্তমানে জমিতে ক্রেতারা ঘর নির্মাণের কাজ শুরু করলে ভুক্তভোগী মো. মফিজ উদ্দিন শেখ এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করে।এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে ভুক্তভোগী নিজের বসতবাড়িতে থাকা অবস্থায় অভিযুক্তদের কাছে তার পাওনা জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাঁশ ও লাঠিসোটা নিয়ে মারতে তেড়ে আসেন হুমকি দেন। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা তারা হলেন

মো. জাদব শেখ (৬০), পিতা-চাঁদ আলী শেখ, জাফরুল শেখ (৪০), পিতা-খোকাই শেখ, আজব শেখ (৪২), মো. আসানুল (৩৫), উভয় পিতা-মো. জাদব শেখসহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা করা হয়েছে।

এ ঘটনার পর থেকে ভুক্তভোগী মফিজ উদ্দিন শেখ পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে সঠিক বিচার ও আইনগত প্রতিকার দাবি করেছেন।

এ বিষয়ে জাদব শেখের স্বজন রবিউল সাথে কথা বললে তিনি জানান, আপনারা কি জমির সমাধান দিতে পারবেন,আমরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি না।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার উক্ বিষয় তদন্তকারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে তিনি সরেজমিন তদন্ত করেছি এবং দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন। উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করতে প্রাথমিকভাবে সম্মতি দিলেও পরবর্তীতে আর থানায় উপস্থিত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!