• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত সুন্দরবনে সাপের ছো’ব’লে আ’হ’ত, সা’প ধরে হাসপাতালে গেলেন জে’লে বগুড়ায় সার ডিলার নি’য়ো’গে ধীরগতি, তালিকার অপেক্ষায় ১১ উপজেলা দৌলতপুরে পদ্মায় জেলের জা’লে ২৫ কেজির বাঘাইড়, বি’ক্রি অ’র্ধ’ল’ক্ষ টা’কা’য় গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন  

আ’সা’মি ধ’রে ফে’রা’র পথে গা’ড়িচা’পা’য় পু’লি’শের এসআই ও বিএনপি নে’তা নি”হ”ত

notuntimes / ১৭ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং স্থানীয় কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক ইসলাম (৪৫))।

জানা যায়, নিহত বিএনপি নেতা রফিক মোল্লা নামে পরিচিত। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি তুমলিয়া এলাকায়।

এ দিকে নিহত এসআই মিজান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।

আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর ও কনস্টেবল মো. রাব্বি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে কালীগঞ্জের মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। তাকে আটক করে থানায় ফেরার পথে পুলিশ সদস্যরা কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছান। সেখানে বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা।

এ সময় দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন পুলিশের তিন সদস্য।

পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

এদিকে, পুলিশের অভিযানে আটক ওহিদ মোল্লা দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

ওসি আরও জানান, ঘাতক গাড়িটি শনাক্ত করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!