• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের খবর’ পত্রিকার ১৭তম বর্ষে প’দা’র্পণ উ’প’ল’ক্ষে আ’লো’চ’না স’ভা ও দো’য়া মাহফিল অ’নু’ষ্ঠি’ত টেকনাফে সে’না’স’দ’স্য নি”হ”তে’র ঘটনায় আ’ট’ক নেই কুষ্টিয়া জেলা জামায়াতের ন’ব’নি’র্বা’চি’ত আ’মী’রে’র শ’প’থ গ্র’হ’ণ পাহাড়ে চ’ল’ছে যৌ”থ বা’হি’নী’র অ”ভি”যা”ন, জঙ্গলে পড়ে আছে ৩ লা”শ এবার কঙ্কাল চু’রি’র আ’ত’ঙ্কে রাত জে’গে কবর পা’হা’রা সী’মা’ন্তে’র শূ’ন্য’রে’খা’য় বাবার ম”রা মু”খ দে’খ’লে’ন মেয়ে ইবি’র রনজিতপুরে বৈ’দ্যু’তি’ক শ’র্টসা’র্কি’টে বসতঘর পু’ড়ে ছা’ই  খা’দ্যগু’দা’ম থেকে ২ কো’টি টা’কা’র খাদ্যশস্য আ’ত্ম’সা’তে’র অ’ভি’যো’গে মা”ম”লা এলজিইডির সড়কে ইট বিছিয়ে ২০ লা’খ টা”কা খ’র’চ, তিন মাসেই তুলে ফে’ল’ছে পৌরসভা কু’রু’চি’পূ’র্ণ স্লো’গা’নে’র প্র’তি’বা’দে ভেড়ামারায় জামায়াতে ইসলামী বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত হয়েছে 

কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের খবর’ পত্রিকার ১৭তম বর্ষে প’দা’র্পণ উ’প’ল’ক্ষে আ’লো’চ’না স’ভা ও দো’য়া মাহফিল অ’নু’ষ্ঠি’ত

notuntimes / ৪৭ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ‘দৈনিক দিনের খবর’ পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘সত্য প্রকাশে নির্ভীক’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় স্থানীয় দৈনিক ‘দিনের খবর’ পত্রিকা ১৬ বছর পেরিয়ে ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়ার বাইপাস সড়কের পাশে অবস্থিত রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহতাব উদ্দিন লালনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক-সম্পাদক আব্দুর রাজ্জাক।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর,সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও আনিসুজ্জামান ডাবলু, প্রয়াত সাংবাদিক ফেরদৌস রিয়াজ জিল্লুর পিতা মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, কুষ্টিয়া সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু এবং দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা এসএম কাদেরী শাকিল, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, পত্রিকার সভাপতি সাব্বির মোহাম্মদ কাদরী সাব্বু, চ্যানেল-২৪ এর কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সি শাহীন আহমেদ জুয়েল প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ। আলোচনা সভা শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম রিয়াজ ফেরদৌস জিল্লুর আত্মার মাগফিরাত এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে ১৭ তম বর্ষে পদার্পন উদযাপন করা হয়।

এসময় এনটিভির কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, দৈনিক কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়া ইমন রুবেল, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়ার দিগন্ত প্রতিকার ভারপ্রাপ্ত সম্পাদক পাভেল আজিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি সামিউল আজিম সনি, মাছরাঙ্গার প্রতিনিধি আহসান হাবিব বিদ্যুৎ, দৈনিক গনকন্ঠ ও গ্রীন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, দৈনিক সংগ্রামের কুষ্টিয়া প্রতিনিধি খালিদ হাসান সিপাই, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, কুষ্টিয়া শহর বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিনসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার পর পত্রিকার পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক মাহতাব উদ্দিন লালন, উপস্থিত সকল শুভানুধ্যায়ী, সাংবাদিক ও অতিথিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সীমিত সময় ও নানা ব্যস্ততার কারণে অনেক সুধীজনের কাছে সময়মতো আমন্ত্রণ পৌঁছাতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হয়। তিনি বলেন, পাঠক, সাংবাদিক, লেখক ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসাই দৈনিক দিনের খবরের আগামী দিনের পথচলার প্রধান প্রেরণা। আগামী দিনেও পত্রিকাটি আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!