• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভিযানে ডিবির ওপর হা’ম’লা, আ’হত ৩ কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে ডিবির ওপর হা’ম’লা, আ’হ’ত ৩ শি’ক্ষা’র্থীর ওপর ছু’রি’কা’ঘা’তে’র প্র’তি’বা’দে কুষ্টিয়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সা’বে’ক ইউপি চে’য়ারম্যা’নে’র ই’য়া’বা সে’ব’নে’র ভি’ডি’ও ভা’ই’রা’ল কুষ্টিয়ায় স্কুলছা’ত্রী’কে ছু’রি’কা’ঘা’তে’র ঘট’নায় অ’ভি’যু’ক্ত ইমন গ্রে’প্তা’র বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬ প্র’তি’বা’দ করাই হলো কাল, কুষ্টিয়ায় ছু’রি’কা’ঘা’তে জ’খ’ম এসএসসি পরীক্ষার্থী ৬৪ জেলায় প্র”তি’ব’ন্ধী স্কুল প্র’তি’ষ্ঠা করবে সরকার প্রতিমন্ত্রীর নি’র্দে’শে সুন্দরবনে বি’ষ দ”স‍্যু ও বি”ষ স’র’বরা’হকা’রী সহ আ”ট”ক-৩

কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে ডিবির ওপর হা’ম’লা, আ’হ’ত ৩

notuntimes / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া কলেজে মা’দ’ক’বি’রো’ধী অ’ভিযানে ডিবির ওপর হা’ম’লা, আ’হত ৩

কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। ঘটনার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ডিবি পুলিশের এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।

জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তারা হামলার শিকার হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ দিকে সরেজমিনে রাত সোয়া ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, ‘শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।’

ঘটনায় কারা জড়িত, কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল লতিফ বলেন, ‘আমি ঘটনাটি শুনে রাত ১০টার দিকে ক্যাম্পাসে গিয়েছিলাম। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, ভুল বোঝাবুঝি হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘আমি পুরো ঘটনা জানি না। আমার অফিসাররা সেখানে গেছেন। জেনে পরে জানাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!