• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ দৌলতপুরে দুই বাড়িতে কা’ফ’নে’র কাপড়, আগরবাতি ও চিরকুট উ’দ্ধা’র পদ্মায় মি’ল’ল মা’থা-হা’ত-পা বি”হী”ন ম”র”দে” কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভিযানে ডিবির ওপর হা’ম’লা, আ’হত ৩ কুষ্টিয়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’নে ডিবির ওপর হা’ম’লা, আ’হ’ত ৩ শি’ক্ষা’র্থীর ওপর ছু’রি’কা’ঘা’তে’র প্র’তি’বা’দে কুষ্টিয়ায় মা’ন’ব’ব’ন্ধ’ন সা’বে’ক ইউপি চে’য়ারম্যা’নে’র ই’য়া’বা সে’ব’নে’র ভি’ডি’ও ভা’ই’রা’ল কুষ্টিয়ায় স্কুলছা’ত্রী’কে ছু’রি’কা’ঘা’তে’র ঘট’নায় অ’ভি’যু’ক্ত ইমন গ্রে’প্তা’র বিএডিসির সারের ডি’লা’র নি’য়ো’গ বাতিলের না’মে ভু’য়া নো’টি’শ কুষ্টিয়ায় সড়কে বা’ড়’ছে প্রা’ণ’হা’নি’র ঝুঁ”কি নি’শ্চি’হ্ন হ’চ্ছে পরিবার কুষ্টিয়ায় চলতি বছরেই ৪৩ দুর্ঘটনায় নি”হ”ত ৩৬

দৌলতপুরে দুই বাড়িতে কা’ফ’নে’র কাপড়, আগরবাতি ও চিরকুট উ’দ্ধা’র

notuntimes / ৫৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি ও চিরকুট

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আঁধারে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পুলিশের কাছে গেছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাচ্চু মালিথা (৩০) ও মনি ডাক্তার (৪২) নামের দুই ব্যক্তির বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই জীবনে কি খেয়েছো না কি খেছেছে ভালো মুন্দ কিছু খেয়ে নিও। দশবারো দিনের মধ্য। গুড বাই।’

ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এগুলো রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতে এসেছি। বাচ্চু মালিথাও আমার সঙ্গে এসেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক।

তিনি বলেন, বুধবার সকালে তাঁর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় রয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!