• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যা’পী প্রাথমিক চিকিৎসা প্র’শি’ক্ষ’ণ স’ম্প’ন্ন সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড় পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা জুলাই আ’ন্দো’ল:নের মা’ম’লা’র আসামি গ্রে’প্তা’র ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্র’তিষ্ঠা’বার্ষি’কী উ’পল’ক্ষে নানা ক’র্ম’সূচি পা’ল’ন মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর!

ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক

notuntimes / ৮২ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই নতুন নেতৃত্ব নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘোষিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন নেতা বিবাহিত এবং তাদের একাধিক নেতার সন্তানও রয়েছে।শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।ঘোষিত ১৪ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম।জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদ বিবাহিত এবং তার আট বছর বয়সি একটি সন্তান রয়েছে। এ ছাড়া সহসভাপতি সাইমুজ্জামান মিশা বিবাহিত ও এক সন্তানের জনক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিবাহিত, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন বিবাহিত ও এক সন্তানের জনক এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম বিবাহিত ও এক ছেলে ও এক মেয়ের জনক বলে অভিযোগ উঠেছে।এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তৎকালীন কমিটি বিলুপ্ত করেছিল কেন্দ্রীয় সংসদ। সে সময় ওই কমিটির সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে কমিটিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন মোমিন মালিতা।

নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের জনকদের পদ পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ মুঠোফোনে বলেন, ‘ভাই, আমি মিছিলে আছি। একটু পরে আপনার সঙ্গে কথা বলব।’ এরপর তিনি আর যোগাযোগ করেননি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, নতুন ঘোষিত কমিটিতে কেউ বিবাহিত আছেন বলে তাদের জানা নেই। তবে অভিযোগ প্রমাণিত হলে এবং কারও সন্তান থাকার বিষয়টি সত্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শনিবার রাতে মুঠোফোনে বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত আছেন কি না, তা আমার জানা নেই। যদিও ছাত্রদলে আপাতত বিবাহিত হওয়ার বিষয়টি কিছুটা শিথিল বলা যায়। তবে কেউ সন্তানের বাবা কি না—সেই বিষয়টি আমি অবগত নই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!