• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস

আমরা থানায় আগুন লাগিয়েছি” লাইভে বলা ব্যাক্তির কাছ থেকে অ স্ত্র উদ্ধারের কথা বললেন মুফতি আমির হামজা

notuntimes / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা থেকে লুটকৃত অস্ত্র নিয়ে শঙ্কায় আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-০৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা।

গতকাল বুধবার সদর উপজেলার কবুরহাট বাজারে স্থানীয় জনগণের সাথে আলাপকালে অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীকে সহায়তার জন্য সকলকে আহ্বান জানান তিনি। তার বক্তব্যে তিনি বলেন, “লাইভেও তো বললো এই এলাকার একজন, যে আমরা থানায় আগুন লাগিয়েছি, আমরা ভুক্তভোগী। প্রশাসনের কাছে তো তাদের তালিকা আছে। প্রশাসন তাদের হন্যে হয়ে খুঁজছে। আমার মনে হয় নির্বাচনের আগে যদি ঐ অস্ত্রগুলো উদ্ধার না হয়, তাহলে নির্বাচনে তো ওগুলো ব্যবহার করবে। এখানে এনাদের (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) তো সাহায্য করা দরকার আমাদের। আমরা যতটুকু জানতাম, ততটুকু তথ্য দিয়েছি। যদি এরকম কোন তথ্য থাকে, যারা জানে তাদের তো উচিৎ এগুলো ধরানো। অবৈধ অস্ত্র বাইরে থাকবে কেনো ? সবার কাছেই যদি অস্ত্র থাকে তো ওনাদের (আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের) সরকার অস্ত্র দিয়ে লাভ কী ?”। এছাড়াও অস্ত্র উদ্ধার করতে গিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে স্থানীয় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুকে সেনাবাহিনী মেরেই ফেললো, একথাও বলেন তিনি। একথা বলে কিছুক্ষণ পর ওখানে উপস্থিত জনগণের কাছে দোয়া চেয়ে ঐ স্থান ত্যাগ করেন মুফতি আমির হামজা।

উল্লেখ্য, গত ৪’ঠা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন, “থানা থেকে লুট হওয়া এবং বাইরে থেকে আসা অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কায় আছেন তিনি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!