• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধা’ক্কা’য় সড়কে ঝ’র’ল ৮ হাজার শি’শুর প্রা’ণ চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী

ইবি থানা প্রেসক্লাব ও আ’ইনশৃঙ্খলা বা”হিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

notuntimes / ৩৬১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ইবি থানা প্রেসক্লাব ও আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিতাস আহম্মেদ কুষ্টিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাব ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় বিত্তিপাড়াস্থ ইবি থানা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইবি থানা প্রেসক্লাবের সভাপতি রাজ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবর উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও দৈনিক বজ্রপাত পত্রিকার সিনিয়র সাংবাদিক তাপস সাহা এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুদ রানা বলেন, ইবি থানার আওতাধীন এলাকায় মোট ৫০টি ভোটকেন্দ্র রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোনো কেন্দ্রকেই আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি না। তবে কিছু কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং ভোটারদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

সভায় বক্তারা নির্বাচনকালীন সময়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

যশোর বার্তা কুষ্টিয়া জেলা প্রতিনিধি তিতাস আহমেদ,দৈনিক দেশতথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ সাহা, দৈনিক কুষ্টিয়ার খবর-এর স্টাফ রিপোর্টার আশরাফুল আলম, বিএসএফ টেলিভিশন ইবি প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক সময়ের কাগজ ইবি প্রতিনিধি জুয়েল আহমদ, চ্যানেল A1 স্টাফ রিপোর্টার মহসিন আলী, দৈনিক দেশতথ্য পত্রিকার ইবি প্রতিনিধি সাগর আহমেদ ও জুয়েল রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

পরিশেষে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!