• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস সংসদের সাউন্ড সিস্টেমে অ’নি’য়’মে’র অ’ভি’যো’গ নিয়ে অ’নু’স’ন্ধান চ’লছে: দুদকের ডিজি ৩১ অক্টোবরের লং’মা’র্চ স’ফ’ল করতে কুষ্টিয়ায় ১১ দ’লী’য় ঐ’ক্যে’র প্র’স্তু’তি স’ভা অনুষ্ঠিত লালন আখড়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’ন, জ’ব্দ ২ হাজার ক’ল’কে আন্তর্জাতিক সাদাছড়ি দি’ব’স আজ: কুষ্টিয়ায় সাড়ে ৮ হাজার দৃ’ষ্টিপ্র’তিব’ন্ধী হাসপাতালে নি’য়ো’গ বাবুর্চির সহকারী হি’সে’বে, দা’য়ি’ত্ব পা’ল’ন করছেন ওয়ার্ড ব’য়ে’র

কলকাতায় হোটেলে অ’গ্নি’কা’ণ্ডে আবু জাফরকে গ্রে’ফ’তা’র করল লালবাজারের গো’য়ে’ন্দা বি’ভাগ!

notuntimes / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হল আবু জাফর নামে এক ব্যক্তিকে। সূত্রের খবর, নিউ মার্কেটে মির্জ়া গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’ তাঁর নামেই লিজ় (ইজারা) নেওয়া হয়েছিল। বুধবার রাতেই তাঁকে আটক করা হয়েছিল। ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনও কোনও সন্ধান মেলেনি।আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। গত রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাঁকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আরও দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, আটক হওয়া দু’জনের মধ্যে হোটেল ‘যাপন’-এর কর্মীও রয়েছেন। মির্জ়া গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তার কাছেই রয়েছে এই হোটেলটি। এই হোটেলটিও বীরেশ্বরেরই।

অন্য দিকে অগ্নিকাণ্ডের পরে মির্জ়া গালিব স্ট্রিটের ৯টি হোটেল এবং ৪টি রেস্তরাঁকে সুরক্ষাবিধি না-মানার অভিযোগে শো কজ় করেছে দমকল দফতর। ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।মির্জ়া গালিব স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে একাধিক হোটেল ও অতিথিনিবাস চলছিল। প্রতিটিতে ঘুপচি ঘুপচি ঘর। ওই ভবনেরই তিনতলায় ১১০০ বর্গফুট জায়গা জুড়ে চলছিল হোটেল ‘শিখা ইন’। বিস্তর গলদ এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছে এই হোটেল ঘিরে। দু’কামরা ফ্ল্যাটের সমান জায়গায় ছিল খুপরি পাঁচটা ঘর। মঙ্গলবার বেশি রাতের দিকে ওই হোটেলে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ন’জন। তাঁদের মধ্যে অন্তত পাঁচ জন বাংলাদেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!