দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে ব্যর্থ শত্রু এখন পরিস্থিতি আরও খারাপ করতে অর্থনৈতিক সমস্যার সুযোগ নিতে চাই,;প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময় দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে ব্যর্থ শত্রু এখন পরিস্থিতি আরও খারাপ করতে অর্থনৈতিক সমস্যার সুযোগ নিতে চাইছে। আমেরিকা ও ইহুদিবাদী সরকারের প্রশিক্ষিত দাঙ্গাবাজরই এখন দেশে বিশৃঙ্খলা ও ধ্বং/সা/ত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান মানুষের জীবিকা নির্বাহের সমস্যা সমাধানে তার প্রশাসনের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন। একইসঙ্গে বিক্ষোভকে জনগণের আইনি অধিকার বলেও উল্লেখ করেন তিনি। আহ্বান জানান, বিক্ষোভকারীরা যাতে হিং/সা/ত্মক দাঙ্গাবাজদের থেকে আলাদা হয়ে বিক্ষোভ করেন।