• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস

বাগেরহাটের রামপালে প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

notuntimes / ৩৯৩ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের রামপালে প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

বাগেরহাটের রামপালের পেড়িখালী বাজারে বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পেড়িখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগ পেড়িখালী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। প্রধান অথিতির বক্তব্যে তিনি বার বার নির্বাচিত সাবেক প্রধান মন্ত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোড়ল কারিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ মোতাহার আলী, শেখ আ. মজিদ প্রমুখ। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নারীসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!