• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

notuntimes / ২০৮ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভাণ্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। সে ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

অন্যজনের নাম মো. আকিব (১৬)। সে উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে এবং রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনায় আরমান নামের এক কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাসুদ রানা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগানমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই কিশোরে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজন হাসপাতালে মারা যায়। এসময় আকিব বাইক চালাচ্ছিল ‍ও আবু সুফিয়ান পেছনে বসা ছিল।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন নতুন টাইমসকে জানান, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!