• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভা’রতে আ”ত”শ”বা”জি কারখানায় ভ”য়া”ব”হ বি”স্ফো”র”ণ, নি হ ত ১৯ ইরান যু দ্ধে নি হ ত সর্বকনিষ্ঠ কুর্দি না’রী যো দ্ধা গজল মোলান বা’সভা’ড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্র’স্তাব যাত্রী কল্যাণ সমিতির একসঙ্গে প্রে’মিক-প্রে’মিকার বি”ষ”পা”ন প্রেমিকার মৃ ত্যু একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বি’ষপান প্রেমিকার মৃত্যু  রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ক্ষমতার জন্য নয়— রামপালে জাহিদুল ইসলাম জ্বালানি তেলের দা’ম বাড়লো: লাইন কমবে নাকি ভো’গান্তি বাড়বে? কুষ্টিয়া দৌলতপুরে রেজিষ্ট্রেশন না হওয়ায় এস এস সি পরিক্ষা দিতে পারলেন না ইসরাত জাহান  ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে যু’বক নি হ ত  ইবি’র গজনবীপুরে দুই গ্রু”পের ভ”য়া”ব”হ সং”ঘ”র্ষ: আ হ ত ৩০, ভা”ঙ চু”র ২৮ বাড়ি

ভা’রতে আ”ত”শ”বা”জি কারখানায় ভ”য়া”ব”হ বি”স্ফো”র”ণ, নি হ ত ১৯

notuntimes / ৪২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভারতের তামিলনাডুতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। বিরুধুনগর জেলার কাট্টানারপট্টি গ্রামে এবং আরও ছয়জন আহত হয়েছেন। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটি নিয়ম লঙ্ঘন করে রোববারও (১৯ এপ্রিল) চালু রাখা হয়েছিল। যদিও এদিন নির্ধারিত সাপ্তাহিক বন্ধ থাকার কথা। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। পাশাপাশি দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে চারটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনাকে ‘গভীরভাবে মর্মান্তিক’ বলে উল্লেখ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও একই ধরনের শোকবার্তা দিয়েছেন।

অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যের মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন ও থাঙ্গাম থেন্নারাসুকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা তদারকিরও নির্দেশ দেন তিনি।

আতশবাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত তামিলনাড়ুর বিরুধুনগরে গত কয়েক বছরে একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ১৩ এপ্রিল বিরুধুনগর জেলার সাট্টুরের কাছে মাদাথুপট্টিতে অবস্থিত এক্সেল আতশবাজি কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি তামিলনাড়ুর বিরুধুনগর জেলার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে ১০ জন নিহত হন এবং সাতজনের বেশি আহত হন। একই বছরের ২৯ জুন আরেকটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে চারজন নিহত হন এবং একজন আহত হন।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!