• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ট্রাকের ধা’ক্কা, নি হ ত ২ মোটরসাইকেল দু’র্ঘট’না’য় ছাত্রদল কর্মীসহ নি হ ত ২ কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সং”ঘ’র্ষ, আ’হ”ত ৫ প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সা ইবি,’র রনজিতপুরে গোয়াল ঘরে ভ’য়া’ব’হ আ”গু’ন: গরুর মৃ ত্যু, ক্ষ’তি’গ্র’স্ত পরিবারের পাশে জামায়াত নে’তৃবৃন্দ খলিসাকুন্ডিতে আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে দুই থেকে আড়াই ঘণ্টা থাকে না প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ এনসিপির নুসরাত তাবাসসুমের ম’নো’নয়নপত্র বা’তি’ল  কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে নৌপুলিশের সাথে চ’র”ম’প’ন্থীদের গো’লা’গু’লি ওসিসহ ৫ পুলিশ সদস্য গু’লি’বি’দ্ধ আমার উপজেলায় সাব -ইন্সপেক্টররা সব ছাত্রলীগের ছেলে: এম’পি বাচ্চু মোল্লা

সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার

notuntimes / ২৪২ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পরে এ নির্বাচনে বিভাগের ১০ জেলায় ৩৬টি আসনে মোট ২০১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

খুলনার প্রত্যাহারকারী ৫ প্রার্থী হলেন, খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইউম জমাদ্দার।

সাতক্ষীরা জেলার প্রত্যাহার করা ৩ জন হলেন, সাতক্ষীরা-২ আসনে এবি পার্টি’র জিএম সালাউদ্দীন, এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ ও সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা।

বাগেরহাট জেলার ৬ জন প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাগেরহাট-২ স্বতন্ত্র এম এ সালাম, খেলাফত মজলিসের নাছের ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দীন, বাগেরহাট-৩ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন ও এনসিপির মো. রহমাতুল্লাহ।

যশোর জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- যশোর-১ এ স্বতন্ত্র আবুল হাসান জহির, যশোর-৩ এ এনসিপির খালেদ সাইফুল্লাহ ও যশোর-৪ এ স্বতন্ত্র ফারহান সাজিদ।

নড়াইল জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- নড়াইল-১ এ বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুর রহমান, স্বতন্ত্র গাজী মাহাবুবুর রহমান ও নড়াইল-২ এ খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার।

মাগুরা জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- মাগুরা-১ এ খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম ও গণফোরামের মোঃ মিজানুর রহমান।

ঝিনাইদহ জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আসাদুজ্জামান ও ঝিনাইদহ-৩ এ এবি পার্টির মুজাহিদুল ইসলম।

চুয়াডাঙ্গা জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন- চুয়াডাঙ্গা-১ এ এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, এনসিপির মোল্লা ফারুক এহসান, ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম।

কুষ্টিয়া জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন কুষ্টিয়া-২ এ বাংলাদেশ ফেলাফত মজলিসের আরিফুজ্জামান, খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ এ খেলাফত মজলিসের সিরাজুল হক, কুষ্টিয়া-৪ এ এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র শেখ সাদী।

এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির সোহেল রানা।

এদিকে প্রত্যাহারের পর খুলনা বিভাগে ৩৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২০১ জন। এর মধ্যে খুলনা-১ এ ১২ জন, খুলনা-২ এ তিন জন, খুলনা-৩ এ ১০ জন, খুলনা-৪ এ চারজন, খুলনা-৫ এ চারজন এবং খুলনা-৬ এ ৫ জন।

সাতক্ষীরা-১ এ ৫ জন, সাতক্ষীরা-২ এ ৫ জন, সাতক্ষীরা-৩ এ ৬ জন, সাতক্ষীরা-৪ এ চারজন, বাগেরহাট-১ এ ৮ জন, বাগেরহাট-২ এ ৪ জন, বাগেরহাট-৩ এ ৫ জন, বাগেরহাট-৪ এ ৬ জন, নড়াইল-১ এ ৭ জন, নড়াইল-২ এ ৮ জন, মেহেরপুর-১ এ ৪ জন, মেহেরপুর-২ এ ৩ জন, কুষ্টিয়া-১ এ ৮ জন, কুষ্টিয়া-২ এ ৫ জন, কুষ্টিয়া-৩ এ ৬ জন, কুষ্টিয়া-৪ এ ৬ জন, চুয়াডাঙ্গা-১ এ ৩ জন, চুয়াডাঙ্গা-২ এ ৩ জন, ঝিনাইদহ-১ এ ৫ জন, ঝিনাইদহ-২ এ ৬ জন, ঝিনাইদহ-৩ এ ৪ জন, ঝিনাইদহ-৪ এ ৬ জন, যশোর-১ এ ৪ জন, যশোর-২ এ ৮ জন, যশোর-৩ এ ৬ জন, যশোর-৪ এ ৭ জন, যশোর-৫ এ ৫ জন, যশোর-৬ এ ৫ জন, মাগুরা-১ এ ৭ জন ও মাগুরা-২ এ ৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!