• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

হাসপাতালে ওটিতে চুলা, খাবার রান্না করছেন নার্স

notuntimes / ৫৮৮ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রসূতিদের সংক্রমণের ঝুঁকিতে ফেলে অস্ত্রোপচারকক্ষের (ওটি) পাশে নার্সদের রান্না ও খাওয়াদাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের ওই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম এ তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের সহকারী পরিচালক মো. জামাল হোসেনকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শোয়েব ইমতিয়াজ এবং চিকিৎসা কর্মকর্তা আদনান আহমেদকে সদস্য করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচারকক্ষ (ওটি) এবং অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যে নিয়মিত রান্নাবান্না ও খাওয়াদাওয়া করছেন হাসপাতালের নার্সরা। তাঁরা অস্ত্রোপচারকক্ষের পাশে থাকা একটি কক্ষে গ্যাসের চুলা, হাঁড়ি-পাতিল ও রান্নার সামগ্রী এনে রান্নাবান্না করছেন। তৈরি করে খাচ্ছেন শীতের পিঠাও। রান্নার সময় দরজা খোলা রেখে নার্সরা অবাধে যাতায়াত করছেন অস্ত্রোপচার ও প্রসূতিদের কক্ষে। হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরজাহান, নার্স কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম এই নিয়মিতবহির্ভূত কাজ করে আসছেন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা; যা কাম্য নয়। হাসপাতালের সুনাম ও প্রসূতিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাটির তদন্ত প্রয়োজন। তদন্তে শুধু এ বিষয় নয়, আরও কোনো অনিয়ম আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। কমিটি সঠিকভাবে কাজ করবে বলে আশা রাখছি।’

ফেনীর সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘অপারেশন থিয়েটার (অস্ত্রোপচার কক্ষ) একটি জীবাণুমুক্ত স্থান। রান্নার সঙ্গে থাকা উপকরণ থেকে তো জীবাণু ছড়াতে পারে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে আমি আশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!