• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

কুমারখালীতে যৌ’থবা’হি’নীর অ’ভি’যানে ৩৭৫ পিস ই’য়া’বসহ গ্রে প্তা র ২

notuntimes / ৩৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছে পু্লিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন – উপজেলার পান্টি ইউনিয়নের জোতভালুকা গ্রামের মতৃ বাহের শেখের ছেলে সাজাহান শেখ (৩৮) ও বাগবাড়িয়া গ্রামের সাহেদ খন্দকারের ছেলে সাদ্দাম খন্দকার (৩৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলায় পান্টি ইউনিয়নের পান্টি বাজার সেতু এলায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজাহান ও সাদ্দামকে আটক করে যৌথবাহিনী। যার বাজার মূল্য প্রায় এক লাখ ১২ হাজার ৫০০ টাকা। পরে তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা করে পুলিশ। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, রাতে যৌথবাহিনীর অভিযানে পান্টি সেতু এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!