• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

কবিতা-গান আর মানবিকতায় মুখর বিশ্বভরা প্রাণের আয়োজন

notuntimes / ৩১৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ষষ্ঠতম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি কর্মসংস্থান সহায়তার অংশ হিসেবে একজন অসচ্ছল নারীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন নজু’র সৌজন্যে সাবিকুন নাহার সাফার হাতে এ সেলাই মেশিনটি প্রদান করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বিশ্বভরা প্রাণ শুধু গান-কবিতা কিংবা সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নয়; এই সংগঠনের মূল উদ্দেশ্য মানবিক সহায়তার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তোলা। বক্তারা আরও বলেন, কাউকে সাময়িক অর্থ সহায়তা নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই প্রকৃত সহায়তা। এই ধারাবাহিক মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই আজ সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিনের মাধ্যমে সাবিকুন নাহার সাফা আত্মনির্ভরশীল হয়ে নিজের সংসার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে সংগঠনের কবি ও শিল্পীরা কবিতা পাঠ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। গান, কবিতা ও আলোচনা শেষে হরেক রকম পিঠা ও চা পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।

দুই ঘণ্টাব্যাপী এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন নজু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কবি তুলিকা বিশ্বাস।

অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তি পরিবেশন করেন- আশরাফ উদ্দিন নজু, অ্যাডভোকেট সুভাষচন্দ্র রায়, কবি শেখ আক্তার, আবৃত্তি শিল্পী শিশিত কুমার বিশ্বাস, কবি তুলিকা বিশ্বাস, কবি সোহেলী পারভীন ঝুমুর, কবি ও আবৃত্তি শিল্পী এম. ডি. আসাদ, কবি উজিরউদ্দিন, কবি বিপ্লব মৈত্র, কবি দরবেশ হাপিজ, আবৃত্তি শিল্পী তিলোত্তমা বিশ্বাস, আবৃত্তি শিল্পী শ্রেয়সী রায়, সংগীত শিল্পী শ্যামলী কুরি, শ্রেয়সী কুরি, টিউলিপ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!