• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁ জাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে ফতার

notuntimes / ৩১৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়া র‌্যাব ১২ সিপিসি ১ এর অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি ১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টা ৫০ মিনিটে কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা বাসস্ট্যান্ড রোডে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে।

এসময় প্রাগপুর থেকে ঢাকাগামী ফাতেমা স্পেশাল নামক একটি বাসে তল্লাশি চালিয়ে বাসে থাকা যাত্রী মোঃ সাজবুর হোসেন (৪০)-এর কাছ থেকে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১১ হাজার টাকা।

গ্রেফতারকৃত সাজবুর হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব জানায়, ধৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!