• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিএনপি- জামায়াত সং”ঘ’র্ষে আ”হ’ত ১১ প‌রিক‌ল্পিতভা‌বে ফেসবুক পেজের বি”রু‌দ্ধে নিয়‌মিত মিথ‌্যা অ‌’ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে: আমির হামজা লন্ডন থেকে ফিরে রামপালে ধানের শীষের প্রচারণায় যোগ দিলেন ছাত্রদল নেতা রবিউল কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের যোগসাজেশে টাকা পরিশোধ না করেই বালু উত্তোলনের অভিযোগ  বাগেরহাটের রামপালে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা পদযাত্রা  দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাতে জামায়াত প্রস্তুত;রামপালে আব্দুল ওয়াদুদ হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার র ক্তাক্ত লা শ  আ”সা’মি ধরতে গিয়ে গ’ণ’পি’টুনির শি’কার পিবিআই পুলিশ সদস্য বিএনপি মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করবে- রামপালে প্রচার সভায় ফরিদুল ইসলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, রেল চলাচল বন্ধ ঢাকা-রাজশাহী 

দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিএনপি- জামায়াত সং”ঘ’র্ষে আ”হ’ত ১১

notuntimes / ২৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া-(দৌলতপুর)আসনে ভোটের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে এঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জামায়াত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন ওই এলাকায় প্রচারণায় গেলে বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। পরে জামায়াত নেতাকর্মীরা পাল্টা জবাব দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহত বিএনপি কর্মীরা হলেন, লিটন (৩৫), তবিবুর রহমান (৫০) ও বিপ্লব হোসেন (৩২)। আর আহত জামায়াত কর্মীরা হলেন, শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০), হাসান (২৮), শফিউল ইসলাম (৫৫), সাকিল (২৫), ইব্রাহিম (৫২), বিপুল (৩০) ও ইমন (২৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ানোর জেরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কুষ্টিয়ার দৌলতপুর‌ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!